ইরানের হামলায় বাংলাদেশির মৃত্যুতে বাহরাইনের শোক
· Prothom Alo

মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রশিদ আল জায়ানি আবারও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে টেলিফোন করেন। গতকাল সোমবার রাতের ওই ফোনালাপে তিনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে অবস্থানরত এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফোনালাপে বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গতকাল বিকেলে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন।
Visit chickenroad-game.rodeo for more information.
খলিলুর রহমানের সঙ্গে ফোনালাপের সময় আবদুললতিফ বিন রশিদ আল জায়ানি বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তাঁর সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
গত রোববার বাহরাইনের স্থানীয় সময় দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আবুল মহসিন ওরফে তারেক (৫২) নামের এক বাংলাদেশি নিহত হন। তাঁর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। বাহরাইনসহ যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, তা হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।
এর আগে সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত হন। তাঁর নাম সালেহ আহমদ। গত শনিবার রাতে দুবাইয়ের আজমান শহরে ইরানের বোমা হামলার ঘটনায় সালেহ আহমদ নিহত হন।
ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত