‘রাষ্ট্রের কাছে আমাদের বাচ্চাদের নিরাপত্তা চাই’

· Prothom Alo

শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে এবং দায়ী ব্যক্তিদের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ২২ মে বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করে চকরিয়া বন্ধুসভা। এতে বন্ধুসভার বন্ধুরা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

Visit asg-reflektory.pl for more information.

চকরিয়া বন্ধুসভার সভাপতি আবু তৈয়বের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান রাফির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর চকরিয়া প্রতিনিধি এস এম হানিফ। প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্দ্রজিৎ বড়ুয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া সুর তরঙ্গ একাডেমির পরিচালক অমল কান্তি সেন, ঘুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক তূর্ণা নিশিতা বড়ুয়া, চকরিয়া ওয়েস্টার্ন প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক ও ব্যবসায়ী নেপাল দে প্রমুখ।

শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে এবং দায়ী ব্যক্তিদের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন।

চকরিয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্দ্রজিৎ বড়ুয়া বলেন, ‘আমিও একজন মেয়ের বাবা। আমার মেয়ে নিয়ে আমি এখন শঙ্কিত। ঘরে-বাইরে কোথাও শিশু ও নারীরা নিরাপদবোধ করছে না। সারা দেশে প্রতিদিন ছোট ছোট শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। এটি মনকে বোঝাতে পারি না। রাতে ঘুমাতে পারছি না। রাষ্ট্রের কাছে আমাদের বাচ্চাদের নিরাপত্তা চাই।’

চকরিয়া সুর তরঙ্গ একাডেমির পরিচালক অমল কান্তি সেন বলেন, ‘আজকে এই মানববন্ধনে আমার মেয়েরা উপস্থিত হয়েছে। তারা ছোট্ট বয়সে প্রতিবাদ করতে নেমেছে ধর্ষণের। যারা জানেই–না ধর্ষণ কী। অথচ তারা আজ রাজপথে।’

ঘুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক তূর্ণা নিশিতা বড়ুয়া বলেন, ‘আজ শিশুরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বাড়িঘর পর্যন্ত কোথাও নিরাপদ নয়। ধর্ষকেরা কত বিকৃত মানসিকতার, ধর্ষণের পর হত্যাও করে। সেটা ভাবলেই শিউরে উঠি। আমরা শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

সাধারণ সম্পাদক, চকরিয়া বন্ধুসভা

Read full story at source