ভারতে ওয়েবসাইট ‘ব্লকড’; নতুন ঠিকানা নিচ্ছে ‘তেলাপোকা’

· Prothom Alo

যাত্রা শুরু করার মাত্র কয়েক দিনের মধ্যেই ভারতে ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। এখন নতুন ঠিকানা তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন এর উদ্যোক্তা।

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেকার তরুণদের ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করে করা একটি মন্তব্যকে ঘিরে ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠে সিজেপি। এটি কোনো প্রথাগত রাজনৈতিক দল নয়।

Visit betsport.cv for more information.

১৬ মে ককরোচ জনতা পার্টির আত্মপ্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হু হু করে এর অনুসারীর সংখ্যা বাড়তে থাকে। কয়েক দিনের মধ্যে ইনস্টাগ্রামে এর অনুসারীর সংখ্যা ২ কোটি ২০ লাখ ছাড়িয়ে যায়। কিন্তু ভারত থেকে এখন আর সিজেপির ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।

ব্যঙ্গাত্মক এই ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে থাকেন যুক্তরাষ্ট্রের বোস্টনে। তিনি বলেন, ভারতীয় কর্মকর্তারা ‘আমাদের আইকনিক ওয়েবসাইট ডাউন করে দিয়েছেন’। অভিজিৎ প্রশ্ন তোলেন, ‘তাঁরা কেন তেলাপোকাকে এত ভয় পাচ্ছেন?’

এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ জানান, তাঁরা এরই মধ্যে নতুন একটি ‘ঠিকানা’ তৈরির কাজ শুরু করেছেন। তিনি আরও লেখেন, ‘তেলাপোকা কখনো মরে না।’

ভারত থেকে সিজেপির অফিশিয়াল এক্স পাতাটিও আর দেখা যাচ্ছে না। এটির অনুসারীর সংখ্যা দুই লাখ ছাড়িয়েছিল। বর্তমানে এটিতে প্রবেশ করতে গেলে একটি বার্তা দেখা যায়, যেখানে বলা হয়েছে—‘আইনি অনুরোধের পরিপ্রেক্ষিতে’ অ্যাকাউন্টটি বন্ধ রাখা হয়েছে।

৩০ বছর বয়সী অভিজিৎ দিপকে পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশনস বিষয়ে স্নাতকোত্তর পড়ছেন।

মেরে ফেলার হুমকি, তবু দমবে না ‘তেলাপোকা’ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে (বাঁ) ও দলটির মাসকট ‘তেলাপোকা’ (ডানে)

এনডিটিভির খবর অনুযায়ী, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত অভিজিৎ দিপকে আম আদমি পার্টির (আপ) সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দলটির সোশ্যাল মিডিয়া টিমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের দলের হয়ে মিমভিত্তিক ডিজিটাল প্রচারণায় তিনি বড় ভূমিকা রাখেন।

দিপকে অভিযোগ করেন, তাঁর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও দলের অ্যাকাউন্ট—দুটিই হ্যাক করা হয়েছে।

ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অনুসারীর সংখ্যা ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অফিশিয়াল অ্যাকাউন্টের চেয়ে দ্বিগুণের বেশি।

রাজনৈতিক আলোচনার ধরন বদলে দেবে ‘ককরোচ জনতা পার্টি’

সিজেপির তরুণ স্বেচ্ছাসেবকেরা গত কয়েক দিনে তেলাপোকার আদলে পোশাক পরে পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

দিপকে এর আগে বিবিসিকে বলেছিলেন, দলটির এই বিপুল জনপ্রিয়তা ভারতের তরুণদের মধ্যে উচ্চ বেকারত্ব নিয়ে তৈরি হওয়া ব্যাপক অসন্তোষ ও মূলধারার রাজনীতিতে নিজেদের উপেক্ষিত মনে করার অনুভূতিরই বহিঃপ্রকাশ।

বিশ্বের সবচেয়ে তরুণ জনসংখ্যার দেশগুলোর একটি ভারত। দেশটির ১৪০ কোটি মানুষের প্রায় অর্ধেকের বয়সই ৩০ বছরের নিচে। কিন্তু ভারতে আনুষ্ঠানিক রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের সুযোগ এখনো বেশ সীমিত।

ভারতে সাড়া ফেলা ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা কে এই অভিজিৎ

Read full story at source