কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ দিচ্ছে বাংলালিংক

· Prothom Alo

৯ মাসের সহজ কিস্তিতে নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কেনার সুযোগ দিচ্ছে বাংলালিংকের ডিজটাল প্ল্যাটফর্ম টেকভ্যান। এ অফারের আওতায় ‘টেকনো স্পার্ক ৫০’ ও ‘টেকনোস্পার্ক গো থ্রি’ মডেলের দুটি স্মার্টফোন কিস্তিতে কেনার পাশাপাশি এক বছরের ডেটা-বান্ডেল বিনা মূল্যে ব্যবহারের সুযোগ পাবেন ক্রেতারা। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলালিংকের যেকোনো গ্রাহক ফোনগুলো কিনলে এক বছরের জন্য বিনা মূল্যে ৮০ গিগাবাইট ইন্টারনেট, ৮০০ মিনিট টকটাইমসহ জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম টফি ব্যবহারের সুযোগ পাবেন। দেশের যেকোনো প্রান্তে থাকা টেকনো রিটেইল আউটলেট এবং বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টার থেকে স্মার্টফোন দুটি কেনা যাবে।

Visit biznow.biz for more information.

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, দেশে ডিজিটাল সেবা ব্যবহারের পথে স্মার্টফোনের দাম এখনো বড় একটি বাধা। টেকভ্যানের মাধ্যমে সহজ কিস্তি সুবিধা ও বান্ডেল অফারের সাহায্যে আমরা স্মার্ট ডিভাইস এবং ডিজিটাল সংযোগ আরও সহজলভ্য করে তুলতে কাজ করছি।

টেকনো স্পার্ক গো থ্রি মডেলের স্মার্টফোন কিনতে গুনতে হবে ১৪ হাজার ৯৯৯ টাকা। আর টেকনো স্পার্ক ৫০ মডেলের ফোনটির দাম ধরা হয়েছে ১৯ হাজার ৯৯৯ টাকা।

Read full story at source