বিশ্বের সবচেয়ে হাই প্রোফাইল প্রেমিক যুগলের রেড কার্পেট ডেব্যু থেকে চোখ ফেরাতে পারছে না কেউ
· Prothom Alo

প্রেমে হাবুডুবু খাচ্ছেন বিশ্বের সবচেয়ে হাই প্রোফাইল প্রেমিক যুগল। এদিকে তাঁদের রেড কার্পেট ডেব্যু থেকে চোখ ফেরাতে পারছে না কেউ।
Visit h-doctor.club for more information.
এই সময়ের সবচেয়ে হাই প্রোফাইল প্রেমিক যুগল বলা যায় তাঁদেরকে। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর জনপ্রিয় মার্কিন সঙ্গীত তারকা কেটি পেরির প্রেমের গল্প এখন কারোই অজানা নয়।
জাস্টিন ট্রুডো আর কেটি পেরির প্রেমের গল্প এখন কারোই অজানা নয়তাঁদেরকে প্রথমবারের মতো দেখা গেল রেড কার্পেটে। আর সেদিক থেকে যেন কেউই চোখ ফেরাতে পারছে নাআর তাঁরা একদিকে যেমন থাকেন লাইমলাইটে, তেমন নিজেদের অনুভূতির অকপট প্রকাশেও একেবারেই অকুন্ঠ নন ট্রুডো ও কেটি। সম্প্রতি তাঁদেরকে প্রথমবারের মতো দেখা গেল রেড কার্পেটে। আর সেদিক থেকে যেন কেউই চোখ ফেরাতে পারছে না।
কেটি পেরির কনসার্ট মুভি দ্য লাইফটাইমস ট্যুর: লাইভ ফ্রম প্যারিস এর ট্রিবেকা প্রিমিয়ারের লাল গালিচায় হাতে হাত রেখে দেখা দিয়েছেন এই প্রেমে হাবুডুবু খাওয়া জুটি। ২০২৫-এর জুলাই মাসে প্রথম পাপারাজ্জিরা তাঁদেরকে একসঙ্গে দেখতে পান।
কেটি পেরির কনসার্ট মুভির ট্রিবেকা প্রিমিয়ারের লাল গালিচায় হাতে হাত রেখে দেখা দিয়েছেন এই জুটিএই প্রায় এক বছরে তাঁদের সম্পর্ক অনেকটাই এগিয়েছে। ৪১-এর কেটি এখন বিশ্বের অন্যতম আকাঙ্ক্ষিত বা এলিজেবল ব্যাচেলর ৫৪-এর জাস্টিন ট্রুডোর প্রেয়সী। আর এখন রেড কার্পেটে নিয়ে এসে নিজেদের লাভ স্টোরিকে আরও এক ধাপ এগিয়ে নিলেন কেটি-ট্রুডো জুটি।
লাক্সারি ফ্যাশন হাউস ল্যানভিন-এর সাদা গাউন পরেছেন কেটি পেরি। ভিনটেজ এই গাউনটি তাদের স্প্রিং/সামার ১৯৮৭ কালেকশনের। স্লিভলেস, ফ্লোরটাচ হলটারনেক ড্রেসটিতে তাঁকে একই সঙ্গে আকর্ষণীয় ও অভিজাত লাগছে।
ল্যানভিন-এর সাদা গাউন পরেছেন কেটি পেরিফ্লোয়ি প্লিটেড সিলোয়েটের ড্রেসটি সত্যিই স্পেশালট্রুডোর সংসর্গ আসলেই বদলে দিয়েছে কেটির স্টাইল, যাকে একসময় পাগলামি ছাড়া আর কিছুই বলা যেত না। ডেলিকেট রোজ অ্যাপ্লিক ডিটেইলস দেখা যাচ্ছে ড্রেসে। কোমরে রুশিং করা। ফ্লোয়ি প্লিটেড সিলোয়েটের ড্রেসটি সত্যিই স্পেশাল। এলিগ্যান্ট আপডু হেয়ারস্টাইল দেখা যাচ্ছে। সঙ্গে আছে সাদা পয়েন্টেড পাম্পস
জাস্টিন ট্রুশোকে তো চার্ম ছড়াতে বেশি কিছুই করা লাগে না। ক্ল্যাসিক ব্ল্যাক স্যুট আর ক্রিস্প ধবধবে সাদা শার্টেই বাজিমাত করেছেন তিনি তাঁর স্বভাবসুলভ হাসিতে।
ক্ল্যাসিক ব্ল্যাক স্যুট আর ক্রিস্প ধবধবে সাদা শার্টেই বাজিমাত করেছেন তিনিকেটির দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছেন ট্রুডোআর যেভবে হাত ধরে রেখেছেন, প্রেমময় নানা ভঙ্গিমায় দেখা দিচ্ছেন আর কেটির দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছেন ট্রুডো, সেটিই সকলের সবচেয়ে বেশি নজর কাড়ছে।
সূত্র: পেইজ সিক্স, পিপল
ছবি: ইন্সটাগ্রাম