গরু লুট করছিল ডাকাত দল, বাধা দেওয়ায় মালিককে গুলি করে হত্যা

· Prothom Alo

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডাকাতের গুলিতে চন্দন দে (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে চন্দনাইশ পৌরসভার বদুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় কাউন্সিলর মো. শাহেদ জানান, ভোরে একটি ডাকাত দল এলাকায় হানা দেয়। ডাকাত দলের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের গোয়াল থেকে গরু লুট করে নিয়ে যাচ্ছিল। চন্দন দের গোয়াল থেকে একটি গরু নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলে তাঁকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Visit asg-reflektory.pl for more information.

মো. শাহেদ প্রথম আলোকে বলেন, চন্দন দের গোয়ালে তিনটি গরু ছিল। ডাকাতেরা এর একটি লুট করে নিয়ে গেছে। এ ছাড়া পাশের আরেকটি গোয়াল থেকে আরও দুটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের আলোকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Read full story at source