ইফতারে রাখুন স্বাস্থ্যকর বিফ পালং রোল

· Prothom Alo

ইফতারে শুধু ভাজাপোড়া খেলে যে ক্ষতি হয় তা তো সবাই জানি আমরা। সেলিনা শিল্পীর রেসিপিতে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর বিফ পালং রোল। ছবিগুলো তাঁরই তোলা।

উপকরণ

পুরের জন্য

Visit amunra-opinie.pl for more information.

তেল ২ টেবিল চামচ
আদা বাটা ২চা-চামচ
রসুন বাটা ২চা-চামচ
হাড় ছাড়া গরুর মাংস ২৫০ গ্রাম
ধনে গুঁড়া ১ চা-চামচ
লবণ স্বাদমতো  
মরিচের গুঁড়া স্বাদমতো
ভাজা জিরার গুঁড়া ১ চা-চামচ
কাবাব মসলা ১ চা-চামচ
টমেটো সস ১ টেবিল চামচ
সয়াসস ২ চা চামচ
টক দই ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ
ক্যাপসিকাম ১ টা
গাজর ১ টা
টমেটো ১টা
পেঁয়াজ কুচি ২ টা

রুটির জন্য

আটা দেড় কাপ
পালং শাকের পিউরি আধা কাপ
ডিম ১ টা
লবণ স্বাদমতো
পানি ঝরানো টকদই বা মেয়োনিজ ২ টেবিল চামচ
টমেটো সস ১ টেবিল চামচ

প্রণালি

গরুর মাংস সরু ও লম্বা করে কেটে টকদই, লবণ, টমেটো সস, গোলমরিচ গুঁড়া দিয়ে মেখে মেরিনেট করে দুই থেকে তিন ঘন্টা রেখে দিন। প্যানে তেল গরম করে আদা ও রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে নিন। মসলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে মাংস ও ভাজা জিরার গুঁড়া দিন। মরিচের গুঁড়া, লবণ, কাবাব মসলা দিন। কয়েক মিনিট ভেজে সামান্য পানি দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢাকুন।পানি শুকিয়ে এলে ক্যাপসিকাম, গাজর দিয়ে নেড়েচেড়ে কয়েক মিনিট রান্না করুন।

 
রুটি তৈরির জন্য আটার সঙ্গে  লবণ, ডিম ও পানি মিশিয়ে মোটামুটি পাতলা গোলা তৈরি করে ছেকে নিন। কিছু সময় রেস্টে রাখুন। এবার একেবারে মৃদু আঁচে ফ্রাইং প্যানে দুই টেবিল চামচ করে গোলা দিয়ে ঘুরিয়ে রুটি তৈরি করে নিন পাটিসাপটা পিঠার মতো করে।

সব রুটি তৈরি হয়ে গেলে এবার একেকটির মাঝে মাংসের পুর রেখে পানি ঝরানো টকদই বা মেয়োনিজ, টমেটো সস দিয়ে রোল করে নিন। এবার আপনার পছন্দনীয় সসের সাথে পরিবেশন করুন স্বাস্থ্যকর আর চোখজুড়ানো সুন্দর বিফ পালং রোল।

Read full story at source