হালিম রান্নায় কি ওটস দেওয়া যায়? দেখুন রেসিপি
· Prothom Alo
ওটস হালিমের রেসিপি দিয়েছেন দিল আফরোজ
উপকরণ
তেল আধা কাপ
Visit djcc.club for more information.
পেঁয়াজকুচি বড় ২টা
হলুদগুঁড়া ১ চা-চামচ
মরিচগুঁড়া ১ চা-চামচ
আদাবাটা ১ টেবিল চামচ
রসুনবাটা ১ চা-চামচ
গরুর মাংস ২৫০ গ্রাম
ওটস ১ কাপ
পানি ৪ কাপ
মুগডাল ২ টেবিল চামচ
মসুর ডাল ২ টেবিল চামচ
পাঁচফোড়নগুঁড়া আধা চা-চামচ
গরমমসলার গুঁড়া দেড় চা-চামচ।
সাজানোর জন্য উপকরণ
আদাকুচি ১ টেবিল চামচ
কাঁচা মরিচকুচি ১ চা-চামচ
লেবু ১টা
বেরেস্তা ২ টেবিল চামচ
পুদিনাপাতা ২ টেবিল চামচ।
প্রণালি
একটা প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজকুচি ভেজে নিন।
হলুদ, মরিচ, আদা, রসুন, লবণ ও অল্প একটু পানি দিয়ে কিছুটা কষিয়ে মাংস দিয়ে দিন।
প্রেশারকুকারে দিয়ে তাড়াতাড়ি সেদ্ধ করে নিতে পারেন।
ওটসের মাঝে চার কাপ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিন।
এবার ডাল ও মুগডাল ভালোভাবে সেদ্ধ করে নিন, তারপর সেটা ওটসের সঙ্গে মিশিয়ে দিন। মাংসটা সেদ্ধ হয়ে এলে তাতে ডাল ওটসের মিশ্রণটা দিয়ে দিন।
নেড়ে প্রয়োজনমতো ফুটন্ত পানি ও লবণ দিন।
ফুটে পানি কমে এলে তাতে পাঁচফোড়ন ও গরমমসলার গুঁড়া দিন। অল্প পানি দিন।
অন্য একটি প্যানে বাকি তেল গরম করে নিন। এতে পেঁয়াজ বেরেস্তা করে নিন।
কিছু পেঁয়াজ তুলে আলাদা রেখে দিন বাকিগুলো তেলসহ হালিমের সঙ্গে মিশিয়ে দিন।
পরিবেশন পাত্রে প্রথমে হালিম ঢেলে ওপরে বেরেস্তা, আদাকুচি, পুদিনাপাতা ও লেবুর ছোট টুকরা ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন।