আজ মূল্যবৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিকস

· Prothom Alo

আজ রোববার সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমেছে। তিনটি সূচকের মধ্যে তিনটিরই পতন হয়েছে। আজ লেনদেন হয়েছে ৭৭৫ কোটি ৫৬ লাখ টাকার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৯৪৭ কোটি ২৮ লাখ টাকার।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা, ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার জেরে আজ সূচক ও লেনদেন কমেছে।

Visit likesport.biz for more information.

আজ দিন শেষে ঢাকার শেয়ারবাজারের প্রধান সূচক ডিএসইএক্স কমে হয়েছে ৫ হাজার ৪৬১ দশমিক ৭০ পয়েন্ট। আগের কর্মদিবসের তুলনায় সূচকটি কমেছে ১৩৮ দশমিক ৫৬ পয়েন্ট বা ২ দশমিক ৪৭ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস কমে হয়েছে ১ হাজার ৮৯ দশমিক ৬৫ পয়েন্ট। আজ এই সূচক ২৬ দশমিক ৫৩ পয়েন্ট বা ২ দশমিক ৩৭ শতাংশ কমেছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক কমে হয়েছে ২ হাজার ১১৭ দশমিক ৩৭ পয়েন্ট। সূচকটি কমেছে ৫২ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা ২ দশমিক ৪০ শতাংশ।

আজ দিন শেষে দাম বেড়েছে ৩০টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৩৫৩টির এবং অপরিবর্তিত আছে ৬টি কোম্পানির শেয়ারের। দেখে নেওয়া যাক, আজ মূল্যবৃদ্ধির শীর্ষে আছে কোন কোম্পানিগুলো।

শাইনপুকুর সিরামিকস

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ প্রথম স্থানে আছে শাইনপুকুর সিরামিকস। গত বৃহস্পতিবার এই শেয়ারের দাম ছিল ১৭ টাকা ১০ পয়সা। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ১৮ টাকা ৮০ পয়সা। আজ দাম বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।

ইনফরমেশন সার্ভিসেস

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে ইনফরমেশন সার্ভিসেস। গত বৃহস্পতিবার এই শেয়ারের দাম ছিল ৮১ টাকা ২০ পয়সা। আজ এর দাম বেড়ে হয়েছে ৮৫ টাকা ৩০ পয়সা। আজ দাম বেড়েছে ৫ দশমিক শূন্য ৪ শতাংশ।

ব্যাংক এশিয়া

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে ব্যাংক এশিয়া। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৪ দশমিক ৫৬ শতাংশ। গত কার্যদিবসে দাম ছিল ২১ টাকা ৯০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ২২ টাকা ৯০ পয়সা।

গ্রামীণ ওয়ান

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে গ্রামীণ ওয়ান। আজ এই ইউনিটের দাম বেড়েছে ৩ দশমিক ২০ শতাংশ। গত কার্যদিবসে এই শেয়ারের দাম ছিল ১২ টাকা ৫০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ১২ টাকা ৯০ পয়সা।

আইসিবি এমপ্লয়িজ

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ পঞ্চম স্থানে আছে আইসিবি এমপ্লয়িজ। আজ এই শেয়ারের দাম বেড়েছে ২ দশমিক শূন্য ৮ শতাংশ। গত কার্যদিবসে এর দাম ছিল ৪ টাকা ৮০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ৪ টাকা ৯০ পয়সা।

Read full story at source