চেলসিকে হারিয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল, জিতেছে ইউনাইটেডও

· Prothom Alo

প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করল আর্সেনাল। রোববার ১০ জনের চেলসিকে ২-১ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধানটা আবারও ৫ করেছে  মিকেল আর্তেতার দল। এর আগে ওল্ড ট্রাফোর্ডে বেনইয়ামিন সেসকোর গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে লিগ টেবিলের তিনে উঠে এসেছে মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেড।

Visit cat-cross.com for more information.

গানারদের জয়ের নায়ক দুই ডিফেন্ডার—উইলিয়াম সালিবা ও ইয়ুরিয়েন টিম্বার। চেলসির বিপক্ষে আর্সেনালের প্রধান অস্ত্র হয়ে উঠেছিল সেট-পিস। ম্যাচের ২১ মিনিটে গ্যাব্রিয়েলের হেড থেকে পাওয়া বলে জাল খুঁজে নেন সালিবা। এরপর রিস জেমসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন পেদ্রো হিনকাপিয়ে, ফলে সমতায় ফেরে চেলসি।

তবে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় আর্সেনালের সেই চিরচেনা কর্নার থেকেই। ডেকলান রাইসের মাপা কর্নারে চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজের ভুলকে কাজে লাগিয়ে জয়সূচক গোলটি করেন টিম্বার। চলতি মৌসুমে কর্নার থেকে এটি আর্সেনালের ১৬তম গোল, যা প্রিমিয়ার লিগের এক মৌসুমে কর্নার থেকে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছে।

উইলিয়াম সালিবার (২ নং) গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল

ম্যাচের শেষ দিকে পেদ্রো নেতো লাল কার্ড দেখলে ১০ জনের দল হয়ে যায় চেলসি। এই নিয়ে চলতি মৌসুমে চেলসির খেলোয়াড়রা ৯ বার লাল কার্ড দেখলেন।

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ওলট–পালট বিশ্ব ক্রীড়াঙ্গন

অপ্রতিরোধ্য ক্যারিকের ইউনাইটেড

ওল্ড ট্রাফোর্ডে চলছে মাইকেল ক্যারিক যুগ। টানা সাত ম্যাচ পর মূল একাদশে ফিরেই আস্থার প্রতিদান দিয়েছেন বেনইয়ামিন সেসকো। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলের জয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এসেছে রেড ডেভিলরা। ক্যারিকের অধীনে খেলা সাত ম্যাচের ছয়টিতেই জিতল তারা, ২১ পয়েন্টের মধ্যে পকেটে পুরল ১৯ পয়েন্ট।

গোল পেয়েই চলেছেন বেনইয়ামিন সেসকো (ডানে)

ম্যাচের শুরুতে মাশানস লাকরোর গোলে পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে যায়। লাকরো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে পেনাল্টি পায় ইউনাইটেড, যা থেকে গোল করতে ভুল করেননি ব্রুনো ফার্নান্দেজ। এরপর সেই ফার্নান্দেজের ক্রস থেকেই দারুণ এক হেডে জয় নিশ্চিত করেন সেসকো। শেষ ৮ ম্যাচে এটি তার সপ্তম গোল।

ইফতারের বিরতিতে মুসলিম ফুটবলারদের প্রতি অসম্মান, গার্দিওলার ক্ষোভ

Read full story at source