ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, প্রতিবাদে ঢাবিতে শিবিরের মিছিল
· Prothom Alo

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে গতকাল সোমবারের সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
Visit chickenroad.qpon for more information.
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হলপাড়া প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) ছাত্রদলের প্রতি ইঙ্গিত করে বলেন, যাঁরা ছাত্রলীগের, আওয়ামী লীগের দেখানো রাস্তায় দলের কার্যক্রম পরিচালনা করছেন, তাঁদের পরিণতিও ঠিক আওয়ামী লীগ ও ছাত্রলীগের মতোই হতে চলেছে। তিনি বলেন, এই ক্যাম্পাসে নতুন করে কোনো দখলদারত্বের সুযোগ রাখা হবে না।
নতুন সরকার গঠন করার পরে আওয়ামী লীগের অফিস নতুন করে খুলে দেওয়া হচ্ছে। বিভিন্ন ক্যাম্পাসে নতুন করে ছাত্রলীগের আনাগোনা বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় এসেই মব সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কিন্তু প্রশ্ন হলো, যে রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে, সেই রাষ্ট্রের মানুষকে রাস্তায় নামতে হয় না। আপনি (স্বরাষ্ট্রমন্ত্রী) দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ১২টা বাজিয়ে দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা ছাত্রদলকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নতুন করে এই হল দখলের রাজনীতি আর সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনার দুঃসাহস দেখাবেন না। এর পরিণতি ছাত্রলীগের মতো ভোগ করতে হবে।’
সংক্ষিপ্ত সমাবেশ আরও বক্তব্য দেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে গতকাল দিবাগত রাত একটার দিকে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে চারজনের আঘাত গুরুতর বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবির পরস্পরকে দোষারোপ করছে।
মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০