শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

· Prothom Alo

সাউথইস্ট ব্যাংকের ভিসা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসাইন চৌধুরী এবং সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম ও এমডি মো. খালিদ মাহমুদ খান; ভিসা ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ খানসহ অতিথিরা

সাউথইস্ট ব্যাংক ভিসা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নামে শিক্ষার্থীদের জন্য নতুন একটি পণ্য চালু করেছে। গত বুধবার শেরাটন ঢাকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে কার্ডটির উদ্বোধন করা হয়।

Visit milkshakeslot.lat for more information.

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাউথইস্ট ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এই কার্ড চালুর মাধ্যমে যুবসমাজের ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি ও দায়িত্বশীল ঋণ সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য তুলে ধরা হয়েছে।

কার্ডটির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসাইন চৌধুরী প্রধান অতিথি এবং সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং ভিসা ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. খালিদ মাহমুদ খান। এ ছাড়া অনুষ্ঠানে ব্যাংকের দুই অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা স্টুডেন্ট ক্রেডিট কার্ডটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে। পিতামাতা বা অভিভাবকের গ্যারান্টির মাধ্যমে কার্ডটির ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো নিশ্চিত করা হয়েছে। নিয়ন্ত্রিত ক্রেডিট সুবিধার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা, ডিজিটাল ও দৈনন্দিন ব্যয় ব্যবস্থাপনায় সহায়তা করা এবং অল্প বয়স থেকেই দায়িত্বশীল আর্থিক আচরণ গড়ে তোলাই এ কার্ড চালুর উদ্দেশ্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিসা স্টুডেন্ট ক্রেডিট কার্ডে নিয়ন্ত্রিত ক্রেডিট সীমা, শিক্ষার্থী ও অভিভাবকের জন্য দ্বৈত লেনদেন সতর্কবার্তা, উচ্চ ঝুঁকিপূর্ণ লেনদেন সীমাবদ্ধতা এবং পূর্ণ ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা রাখা হয়েছে।

Read full story at source