কোন রাশির জাতকদের জন্য সপ্তাহটি চ্যালেঞ্জিং হতে পারে
· Prothom Alo
![]()
অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া
Visit asg-reflektory.pl for more information.
এ সপ্তাহের রাশিফল (৭ মার্চ–১৩ মার্চ ২০২৬)
মেষ রাশি (২১ মার্চ–২০ এপ্রিল)
মেষ রাশিমেষ রাশির জন্য এই সময়টা ধীরে ধীরে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মানুষের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগের বিষয়টি সামনে আসতে পারে। বিশেষ করে কারও সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা, সমঝোতা বা পার্টনারশিপের বিষয়ে মনোযোগ বাড়তে পারে। কারও কারও ক্ষেত্রে নতুন মানুষের সঙ্গে পরিচয় বা পুরোনো সম্পর্কের কোনো গুরুত্বপূর্ণ মোড় আসতে পারে।
একটা সময় এমনও আসতে পারে, যখন কিছু বিষয় হঠাৎ করে গভীর বা জটিল মনে হতে পারে। মনের ভেতরে দুশ্চিন্তা বা অস্বস্তি তৈরি হতে পারে, বিশেষ করে অর্থ বা নিরাপত্তা নিয়ে। তাই এই সময় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে নেওয়া ভালো।
বিদেশভ্রমণ, উচ্চশিক্ষা বা আইনি জটিলতাসংক্রান্ত বিষয় নিয়ে চিন্তা বাড়তে পারে। কেউ কেউ নতুন কিছু শেখার আগ্রহ পেতে পারেন বা কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। জীবনের লক্ষ্য ও ভবিষ্যৎ নিয়ে ভাবনাও এই সময় বাড়তে পারে।
এদিকে ভেতরের অনুভূতি ও ব্যক্তিগত জীবন একটু বেশি সক্রিয় থাকতে পারে। অনেক সময় একা থাকতে বা নিজের চিন্তাগুলো গুছিয়ে নিতে ইচ্ছা হতে পারে। খরচের দিকেও কিছুটা বৃদ্ধি দেখা যেতে পারে, তাই আর্থিক বিষয়ে সচেতন থাকা ভালো।
অন্যদিকে অর্থের বিষয়ে হঠাৎ কিছু ওঠানামা দেখা দিতে পারে। কখনো অপ্রত্যাশিত খরচ, আবার কখনো নতুন কোনো উপার্জনের সুযোগও সামনে আসতে পারে। তাই অর্থ ব্যবস্থাপনায় একটু সাবধানী হওয়া দরকার।
সব মিলিয়ে এই সময়টা সম্পর্ক, অর্থ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা দিতে পারে। ধৈর্য ধরে চললে এবং তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল–২১ মে)
বৃষ রাশিবৃষ রাশির জন্য এই সময়টাতে দৈনন্দিন জীবন, সম্পর্ক এবং নিজের আচরণ—এই তিনটি বিষয়ে বিশেষ পরিবর্তন লক্ষ করা যেতে পারে।
শুরুতে কাজের চাপ বা দায়িত্ব কিছুটা বাড়তে পারে। প্রতিদিনের রুটিন, পড়াশোনা বা চাকরির কাজ নিয়ে ব্যস্ততা বাড়ার সম্ভাবনা আছে। কিছু ছোটখাটো ঝামেলা বা প্রতিযোগিতামূলক পরিস্থিতিও আসতে পারে, তবে ধৈর্য ধরে কাজ করলে এগুলো সামলে নেওয়া সম্ভব।
এ সপ্তাহে পারস্পরিক সম্পর্কের বিষয় সামনে আসতে পারে। কারও সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা, সমঝোতা বা নতুন কোনো সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে। যাদের জীবনে বিশেষ কেউ আছে, তাদের সম্পর্কেও কিছু আবেগপূর্ণ মুহূর্ত আসতে পারে। তবে কখনো কখনো মতের অমিল বা ভুল–বোঝাবুঝিও হতে পারে।
একটা সময় নিজের ভেতরের দিকটা একটু বেশি সক্রিয় হতে পারে। কিছু বিষয় নিয়ে গভীর চিন্তা বা মানসিক অস্থিরতা অনুভূত হতে পারে। তাই এই সময় নিজের মানসিক শান্তি বজায় রাখাটা গুরুত্বপূর্ণ।
অন্যদিকে বন্ধু, পরিচিত মানুষ বা সামাজিক যোগাযোগের মাধ্যমে লাভ বা সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। কেউ কেউ নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন বা কোনো গুরুত্বপূর্ণ সুযোগ পেতে পারেন।
সবচেয়ে বড় বিষয় হলো নিজের আচরণ, চিন্তা বা জীবনধারায় হঠাৎ কিছু পরিবর্তন দেখা দিতে পারে। কখনো নিজেকে আগের চেয়ে একটু আলাদা মনে হতে পারে বা নতুন কিছু করার ইচ্ছা জাগতে পারে।
সব মিলিয়ে এই সময়টা আপনাকে নিজের ভেতরের পরিবর্তন বুঝতে সাহায্য করতে পারে। শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারলে ভবিষ্যতের জন্য নতুন দিকও খুলে যেতে পারে।
মিথুন রাশি (২২ মে–২১ জুন)
মিথুন রাশিমিথুন রাশির জন্য এ সপ্তাহে সৃজনশীলতা, সন্তান-সন্ততি, কাজের দায়িত্ব এবং নতুন সম্পর্ক—এই বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
নতুন কিছু শেখা, নিজের প্রতিভা প্রকাশ করা বা এমন কোনো কাজ করার আগ্রহ বাড়তে পারে, যা আপনাকে আনন্দ দেয়। কারও কারও ক্ষেত্রে প্রেম বা বিশেষ কারও প্রতি আকর্ষণও বাড়তে পারে।
সন্তান, দৈনন্দিন কাজ ও দায়িত্বের দিকে মনোযোগ বাড়তে পারে। কাজের জায়গায় ব্যস্ততা বাড়া, পড়াশোনায় চাপ বাড়া বা কিছু প্রতিযোগিতামূলক পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্য বা শরীরের যত্ন নেওয়ার দিকেও নজর দেওয়া দরকার হতে পারে।
কারও সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা, সহযোগিতা বা নতুন কোনো সম্পর্কের শুরু হতে পারে। কারও কারও ক্ষেত্রে পুরোনো সম্পর্কেও নতুন করে বোঝাপড়া তৈরি হতে পারে।
অন্যদিকে কর্মজীবন বা সামাজিক অবস্থান সম্পর্কিত কিছু ভালো সুযোগও আসতে পারে। কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পাওয়া, নতুন দায়িত্ব পাওয়া বা নিজের কাজের মাধ্যমে পরিচিতি বাড়ার সম্ভাবনা থাকে।
তবে বিদেশযাত্রা, উচ্চশিক্ষার পরিকল্পনা কিংবা একাডেমিক ক্যারিয়ার নানা প্রতিকূলতার সম্মুখীন হতে পারে। আইনি জটিলতার দিকে নজর রাখা প্রয়োজন। যেকোনো ধরনের বেআইনি প্রজেক্ট থেকে নিজেকে বিরত রাখা উচিত।
সব মিলিয়ে এই সময়টা আপনাকে নিজের প্রতিভা প্রকাশ করার সুযোগ দিতে পারে, তবে কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে।
কর্কট রাশি (২২ জুন–২২ জুলাই)
কর্কট রাশিএ সপ্তাহে পরিবার, মা-বাবা, প্রপার্টি ও দৈনন্দিন দায়িত্বের মতো বিষয়গুলো বেশি গুরুত্ব পেতে পারে। পরিবারের কারও সঙ্গে সময় কাটানো, বাড়ির পরিবেশ নিয়ে ভাবা বা নিজের ভেতরে একটু শান্তি খোঁজার ইচ্ছা বাড়তে পারে। অনেকেরই এই সময় নিজের ব্যক্তিগত জায়গা বা আরামদায়ক পরিবেশের প্রয়োজন বেশি অনুভূত হতে পারে।
সপ্তাহের মাঝামাঝি মনটা কিছুটা হালকা ও আনন্দমুখর হতে পারে। সৃজনশীল কাজ, শখ বা এমন কিছু করার আগ্রহ বাড়তে পারে, যা আপনাকে আনন্দ দেয়। কারও কারও ক্ষেত্রে প্রেম বা বিশেষ কারও সঙ্গে সময় কাটানোর সুযোগও আসতে পারে।
সপ্তাহের শেষে আবার দায়িত্ব ও কাজের চাপ কিছুটা বাড়তে পারে। প্রতিদিনের কাজ, পড়াশোনা বা কর্মক্ষেত্রের দায়িত্ব নিয়ে ব্যস্ততা দেখা দিতে পারে। ছোটখাটো সমস্যা বা প্রতিযোগিতার মুখোমুখি হলেও ধৈর্য ধরে কাজ করলে সেগুলো সামলানো সম্ভব।
অন্যদিকে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও নতুন চিন্তা আসতে পারে। কেউ কেউ নতুন কিছু শেখার আগ্রহ পেতে পারেন বা দূরের কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
বন্ধু বা পরিচিত মানুষের মাধ্যমে হঠাৎ কিছু পরিবর্তনও ঘটতে পারে। নতুন কোনো সুযোগ বা নতুন মানুষের সঙ্গে পরিচয় জীবনে ভিন্ন অভিজ্ঞতা এনে দিতে পারে। তবে অর্থ বিনিয়োগ থেকে আপাতত সরে আসা উচিত। নতুন যেকোনো বিনিয়োগ প্রতিকূলতার সম্মুখীন হতে পারে। ঋণ গ্রহণ থেকে বিরত থাকা উচিত। মেরুদণ্ডের ব্যথা কিংবা পুরোনো রোগ আপনার ভোগান্তির কারণ হতে পারে।
সব মিলিয়ে এই সময়টা পরিবার, ব্যক্তিগত অনুভূতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে একটি ভারসাম্য খুঁজে পাওয়ার সময় হতে পারে। শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারলে ধীরে ধীরে ইতিবাচক ফলও পাওয়া যেতে পারে।
সিংহ রাশি (২৩ জুলাই–২৩ আগস্ট)
সিংহ রাশিসপ্তাহের শুরুতে ভ্রমণ, নেটওয়ার্কিং, পরিবার এবং ব্যক্তিগত আনন্দের মতো বিষয়গুলো বেশি গুরুত্ব পেতে পারে। কর্মক্ষেত্রে নিজের যোগাযোগ দক্ষতা বাড়ানোর ইতিবাচক সময়। কাছের মানুষ, ভাই–বোন বা পরিচিতদের সঙ্গে কথা বলা, নতুন ভাবনা নিয়ে কাজ করা, ছোটখাটো ভ্রমণ করা বা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার সুযোগ আসতে পারে। নতুন কিছু শেখার আগ্রহও এই সময় বাড়তে পারে।
এরপর মনটা কিছুটা ঘর ও পরিবারের দিকে ঝুঁকতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটানো, বাড়ির পরিবেশ নিয়ে ভাবা বা নিজের ভেতরের শান্তি খোঁজার প্রবণতা দেখা দিতে পারে। তবে কখনো কখনো আবেগ একটু বেশি সংবেদনশীলও হতে পারে।
শখ, বিনোদন বা এমন কোনো কাজে সময় দিতে ইচ্ছা হতে পারে, যা আপনাকে খুশি করে। কারও কারও ক্ষেত্রে প্রেম বা বিশেষ কারও সঙ্গে সময় কাটানোর সুযোগও তৈরি হতে পারে।
তবে কিছু ক্ষেত্রে ভেতরের মনে গভীর চিন্তা বা অস্বস্তিও দেখা দিতে পারে। এমন কিছু বিষয় সামনে আসতে পারে, যা আপনাকে একটু ভাবিয়ে তুলবে বা পরিবর্তনের দিকে ঠেলে দেবে।
এ ছাড়া কর্মজীবন বা দায়িত্বের জায়গায় হঠাৎ কিছু পরিবর্তন বা অপ্রত্যাশিত পরিস্থিতিও দেখা দিতে পারে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় একটু সতর্ক থাকা ভালো। ঊর্ধ্বতন মহলের সঙ্গে কর্মক্ষেত্রে সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে। কর্মস্থলে শত্রু বা প্রতিদ্বন্দ্বী ইস্যুতে সতর্ক থাকা। চাকরি পরিবর্তন বা ছেড়ে দেওয়ার ভাবনা থেকে সরে আসুন। যারা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের জন্য সময়টি অত্যন্ত প্রতিকূল।
কন্যা রাশি (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)
কন্যা রাশিকন্যা রাশির জন্য এই সময়টাতে অর্থ, যোগাযোগ এবং বিয়ে বা সম্পর্ক বেশি গুরুত্ব পেতে পারে। সপ্তাহের শুরুতে অর্থ বা পরিবারের বিষয়ে কিছু ভাবনা সামনে আসতে পারে। খরচ বা উপার্জনের বিষয়টি নিয়ে একটু বেশি সচেতন হতে পারেন। পরিবারের কারও সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা বা ভবিষ্যৎ পরিকল্পনাও হতে পারে।
কাছের মানুষ, ভাই–বোন বা বন্ধুদের সঙ্গে বেশি কথা বলা, ছোটখাটো ভ্রমণ করা বা কোনো নতুন বিষয় শেখার আগ্রহ দেখা দিতে পারে। নিজের চিন্তা ও মতামত প্রকাশ করার প্রবণতাও বাড়তে পারে।
বাড়ির পরিবেশ, ব্যক্তিগত আরাম বা পরিবারের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা বাড়তে পারে। নিজের ভেতরে শান্তি খোঁজার চেষ্টা করতে পারেন।
অন্যদিকে সম্পর্কের দিকেও ইতিবাচক কিছু অভিজ্ঞতা আসতে পারে। অনেকের বিয়েসংক্রান্ত ইস্যুতে উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে। কারও সঙ্গে নতুন করে বোঝাপড়া তৈরি হওয়া বা কোনো গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার সম্ভাবনা থাকবে।
যারা ব্যবসা বা কোনো যৌথ কাজে জড়িত, তাদের ক্ষেত্রেও সহযোগিতার সুযোগ আসতে পারে। তবে শিক্ষার্থীদের সপ্তাহটি অনুকূল নয়। পড়াশোনায় চাপ বাড়তে পারে। স্বাস্থ্য সমস্যার কারণে একাডেমিক অগ্রযাত্রা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিদেশভ্রমণ এবং আইনি ইস্যুতেও সপ্তাহটি অত্যন্ত প্রতিকূল।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)
তুলা রাশিতুলা রাশির জন্য সপ্তাহটি নানা কারণে প্রতিকূল থাকবে।
শুরুতে নিজের মনোভাব ও ব্যক্তিত্বের দিকে একটু বেশি মনোযোগ যেতে পারে। কখনো নিজেকে নতুনভাবে প্রকাশ করতে ইচ্ছা হতে পারে বা নিজের সিদ্ধান্ত ও ইচ্ছাগুলোকে গুরুত্ব দিতে চাইতে পারেন। আবেগও কিছুটা ওঠানামা করতে পারে, তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো ভালো।
অর্থ ও পরিবারের বিষয় সামনে আসতে পারে। খরচ বা উপার্জন নিয়ে চিন্তা বাড়তে পারে। পরিবারের কারও সঙ্গে অর্থ বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে কাজ ও দায়িত্বের জায়গায় ব্যস্ততা বাড়তে পারে। প্রতিদিনের রুটিন, কাজের চাপ বা কিছু ছোটখাটো ঝামেলা সামনে আসতে পারে। তাই স্বাস্থ্য ও বিশ্রামের দিকেও একটু নজর দেওয়া দরকার।
এ ছাড়া কিছু বিষয় হঠাৎ করে গভীর বা জটিল মনে হতে পারে। এমন কিছু পরিস্থিতি আসতে পারে, যা আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে বা জীবনের কিছু বিষয়ে পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।
ব্যক্তিগত সম্পর্ক কিংবা রোমান্সে সময়টি প্রতিকূল। অনেকের সম্পর্ক ভেঙে যেতে পারে। তবে বিনিয়োগের জন্য সপ্তাহটি শুভ।
শিক্ষার্থীদের অনেকেই উচ্চশিক্ষার জন্য বিদেশভ্রমণের পরিকল্পনা করতে পারেন। যারা গবেষণা, হেলথ সার্ভিস কিংবা ব্যাংকিং ক্যারিয়ারে উন্নতি করতে চান, তাদের জন্য অনুকূল সময়। মা–বাবার স্বাস্থ্য ও প্রপার্টি ইস্যুতে সতর্ক নজর রাখুন।
শান্তিপূর্ণ জীবনের জন্য অফিসে যে ৩টি নিয়ম আপনাকে মানতেই হবেবৃশ্চিক রাশি (২৪ অক্টোবর–২২ নভেম্বর)
বৃশ্চিক রাশিবৃশ্চিক রাশির দাম্পত্য জীবন, নতুন সম্পর্ক এবং সৃজনশীলতা বেশি গুরুত্ব পেতে পারে। সপ্তাহের শুরুতে মনে হতে পারে একটু একা থাকতে ইচ্ছা করছে বা নিজের ভেতরের চিন্তাগুলো নিয়ে ভাবতে চাইছেন। অনেক সময় অতীতের কিছু বিষয় মনে আসতে পারে বা ভবিষ্যৎ নিয়ে কিছু গভীর চিন্তা তৈরি হতে পারে। তাই এ সময় নিজের মানসিক শান্তির দিকে একটু বেশি নজর দেওয়া ভালো।
এরপর ধীরে ধীরে আত্মবিশ্বাস ও ব্যক্তিগত শক্তি বাড়তে শুরু করতে পারে। নিজের সিদ্ধান্ত, পরিকল্পনা বা লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা তৈরি হতে পারে। অন্যরাও আপনার উপস্থিতি ও কথাকে গুরুত্ব দিতে পারে।
অর্থ ও পরিবারের বিষয়টি সামনে আসতে পারে। খরচ বা উপার্জন নিয়ে কিছু চিন্তা হতে পারে, আবার পরিবারের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হওয়ার সম্ভাবনাও আছে। অর্থের ব্যাপারে একটু সতর্ক থাকা ভালো।
অন্যদিকে আনন্দ, সৃজনশীলতা এবং নিজের পছন্দের কাজের দিকে মনোযোগ বাড়তে পারে। এমন কিছু করার ইচ্ছা হতে পারে, যা আপনাকে আনন্দ দেয়। কারও কারও ক্ষেত্রে প্রেম বা বিশেষ কারও সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগও আসতে পারে।
তবে সম্পর্ক বা ঘনিষ্ঠ মানুষের সঙ্গে কখনো কখনো অপ্রত্যাশিত আচরণ বা পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখা গুরুত্বপূর্ণ। অনেকের দাম্পত্য জীবন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। এমনকি বিজনেস পার্টনারশিপেও ভুল–বোঝাবুঝি সৃষ্টি হতে পারে।
অবিবাহিত ব্যক্তিদের বিয়ে দীর্ঘসূত্রতার কবলে পড়তে পারে, যা পারিবারিক জীবনে জটিলতা সৃষ্টি করতে পারে। মানসিক চাপ নিয়ন্ত্রণ করা এ সপ্তাহে আপনার অন্যতম দায়িত্ব।
ধনু রাশি (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)
ধনু রাশিসপ্তাহের শুরুতে বন্ধু, পরিচিত মানুষ বা সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু ভালো অভিজ্ঞতা আসতে পারে। কারও সাহায্য পাওয়া, নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়া বা কোনো পরিকল্পনায় অন্যদের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা আছে। ভবিষ্যৎ লক্ষ্য বা কোনো স্বপ্ন নিয়েও নতুন করে ভাবতে পারেন।
ঘর ও পরিবারের বিষয়ও সামনে আসতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটানো, বাড়ির পরিবেশ নিয়ে ভাবা বা ব্যক্তিগত আরামের দিকে মনোযোগ বাড়তে পারে। নতুন বাড়ি বা প্রপার্টি কেনার আগ্রহ বাড়বে, তবে কাজ বা দৈনন্দিন দায়িত্বের জায়গায় হঠাৎ কিছু পরিবর্তন বা অপ্রত্যাশিত পরিস্থিতি দেখা দিতে পারে। তাই কাজের ক্ষেত্রে একটু ধৈর্য ও সতর্কতা রাখা ভালো।
কর্মক্ষেত্রে মানসিক ও শারীরিক চাপ বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। যারা বিদেশ যেতে চান, তাদের সপ্তাহটি তুলনামূলক অনুকূল। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি শুভ। একাডেমিক ক্যারিয়ারে অগ্রগতি হবে। তবে আর্থিক ইস্যুতে সচেতনতা জরুরি। নতুন বিনিয়োগ না করাই শ্রেয়। প্রাত্যহিক জীবনে খরচ বাড়তে পারে।
প্রবাসীদের জন্য এ সপ্তাহটি চ্যালেঞ্জিং হতে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)
মকর রাশিসপ্তাহের শুরুতে কাজ বা দায়িত্বের জায়গায় ব্যস্ততা বাড়তে পারে। নিজের লক্ষ্য বা অবস্থান নিয়ে একটু বেশি মনোযোগ দিতে হতে পারে। কারও কারও ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে বা নিজের কাজের মাধ্যমে অন্যদের নজরে আসার সুযোগও তৈরি হতে পারে।
কোনো পরিকল্পনা বা লক্ষ্য পূরণে অন্যদের সাহায্য পেতে পারেন। নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়া বা সামাজিকভাবে কিছু ভালো অভিজ্ঞতাও হতে পারে।
হঠাৎ কোনো নতুন ধারণা, পরিকল্পনা বা অভিজ্ঞতা আপনাকে ভিন্নভাবে ভাবতে উৎসাহ দিতে পারে। এ ছাড়া আনন্দ, সৃজনশীলতা বা নিজের পছন্দের কাজের দিকে মনোযোগ বাড়তে পারে। তবে কখনো কখনো এদিকেও অপ্রত্যাশিত কিছু পরিস্থিতি তৈরি হতে পারে, তাই সিদ্ধান্ত নেওয়ার সময় একটু ভাবা ভালো।
এই সপ্তাহে ব্যক্তিগত সম্পর্ক বা দাম্পত্য জীবনে কৌশলী হওয়া প্রয়োজন। অনেকের সম্পর্ক ভেঙে যেতে পারে। এমনকি আর্থিক কারণে কারও কারও সম্পর্ক জটিলতার মুখোমুখি হবে। প্রিয়জন কিংবা ব্যক্তিগত আরাম-আয়েশের পেছনে অর্থ খরচ বৃদ্ধি পাবে।
কর্মস্থল হঠাৎ পরিবর্তন হলেও ঘাবড়ানো যাবে না। বিনিয়োগের জন্য সময়টা প্রতিকূল, তবে ব্যাংকঋণ নেওয়া যেতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
কুম্ভ রাশিএই সময়টাতে ভবিষ্যৎ পরিকল্পনা, কাজের দায়িত্ব এবং সামাজিক সম্পর্কের মতো বিষয়গুলো কুম্ভ রাশির জাতকের কাছে বেশি গুরুত্ব পেতে পারে।
সপ্তাহের শুরুতে ভবিষ্যৎ লক্ষ্য, শিক্ষা বা জীবনের দিকনির্দেশনা নিয়ে ভাবনা বাড়তে পারে। নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হতে পারে বা এমন কোনো বিষয় নিয়ে চিন্তা করতে পারেন, যা আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। কারও কারও ক্ষেত্রে দূরের কোনো জায়গা বা নতুন অভিজ্ঞতার প্রতিও আগ্রহ বাড়তে পারে।
এরপর কাজ বা দায়িত্বের জায়গায় কিছু গুরুত্বপূর্ণ পরিস্থিতি সামনে আসতে পারে। নিজের কাজের প্রতি মনোযোগ বাড়াতে হতে পারে বা এমন কোনো সুযোগ আসতে পারে, যা আপনার অবস্থানকে আরও শক্ত করতে সাহায্য করবে।
বন্ধু বা পরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। কোনো পরিকল্পনা বা স্বপ্ন পূরণে অন্যদের সহায়তা পাওয়া যেতে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়া বা কোনো নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে আর্থিক বিষয়েও কিছু ইতিবাচক অভিজ্ঞতা আসতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটানো বা অর্থের বিষয়ে কিছু স্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে।
তবে ঘর বা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কখনো কখনো হঠাৎ কিছু পরিবর্তন বা অপ্রত্যাশিত পরিস্থিতি দেখা দিতে পারে। তাই এই দিকটাতে ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো ভালো। প্রপার্টি ও পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
মীন রাশিমীন রাশির জন্য সপ্তাহটি ব্যক্তিগত ইমেজ, মানসিক চাপ, ক্যারিয়ারের মতো বিষয়গুলো বেশি গুরুত্ব পেতে পারে।
শুরুতে এমন কিছু পরিস্থিতি সামনে আসতে পারে, যা আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে। কিছু বিষয় হঠাৎ জটিল মনে হতে পারে বা জীবনের কিছু দিক নতুনভাবে বুঝতে শুরু করতে পারেন। তাই এই সময় ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো গুরুত্বপূর্ণ। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি।
উচ্চশিক্ষা বা ভবিষ্যৎ পরিকল্পনা নানান বাধার সম্মুখীন হতে পারে। বিনিয়োগের জন্য সময়টি ঝুঁকিপূর্ণ। নতুন কিছু শেখার আগ্রহ বাড়তে পারে বা দূরের কোনো বিষয় নিয়ে আগ্রহ তৈরি হতে পারে। কারও কারও ক্ষেত্রে ভ্রমণ বা নতুন অভিজ্ঞতার সম্ভাবনাও দেখা দিতে পারে।
কাজ বা দায়িত্বের জায়গায় চাপ বাড়তে পারে। নিজের লক্ষ্য বা অবস্থানকে আরও শক্ত করার চেষ্টা করতে পারেন। কর্মক্ষেত্রে এমন কিছু পরিস্থিতি আসতে পারে, যেখানে আপনাকে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ মিলবে।
অন্যদিকে নিজের ব্যক্তিত্ব ও উপস্থিতি মানুষের কাছে বেশি আকর্ষণীয় মনে হতে পারে। আত্মবিশ্বাস বাড়তে পারে এবং মানুষ আপনার কথাকে গুরুত্ব দিতে পারে।
এ ছাড়া যোগাযোগ বা চলাফেরার ক্ষেত্রেও হঠাৎ কিছু পরিবর্তন দেখা দিতে পারে। নতুন ধারণা, আলোচনা বা অভিজ্ঞতা আপনাকে ভিন্নভাবে ভাবতে উৎসাহ দিতে পারে।
এই সময়টা আপনাকে নিজের ভেতরের পরিবর্তন বুঝতে, ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবতে এবং কাজের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে পারে।