আজ মূল্যবৃদ্ধির শীর্ষে সিটি ইনস্যুরেন্স

· Prothom Alo

আজ রোববার সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও সূচকের বড় পতন হয়েছে। তিনটি সূচকের মধ্যে তিনটিরই পতন হয়েছে। আজ লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৮৮ লাখ টাকার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৪৫৯ কোটি ৪২ লাখ টাকার।

Visit milkshakeslot.online for more information.

আজ দিন শেষে ঢাকার শেয়ারবাজারের প্রধান সূচক ডিএসইএক্স কমে হয়েছে ৫ হাজার ৮ দশমিক ৯৯ পয়েন্ট। আগের কর্মদিবসের তুলনায় সূচকটি কমেছে ২৩১ দশমিক ৮৩ পয়েন্ট বা ৪ দশমিক ৪২ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস কমে হয়েছে ১ হাজার ১৩ দশমিক ৪৬ পয়েন্ট। আজ এই সূচক ৩৫ দশমিক ২৫ পয়েন্ট বা ৩ দশমিক ৩৬ শতাংশ কমেছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক কমে হয়েছে ১ হাজার ৯১৯ দশমিক ৯৭ পয়েন্ট। সূচকটি কমেছে ৯১ দশমিক ৫৩ পয়েন্ট বা ৪ দশমিক ৫৫ শতাংশ।

আজ দিন শেষে দাম বেড়েছে ১০টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৩৭১টির এবং অপরিবর্তিত আছে ৯টি কোম্পানির শেয়ারের দাম। দেখে নেওয়া যাক, আজ মূল্যবৃদ্ধির শীর্ষে আছে কোন কোম্পানিগুলো।

সিটি ইনস্যুরেন্স

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ প্রথম স্থানে আছে সিটি ইনস্যুরেন্স। গত বৃহস্পতিবার এই শেয়ারের দাম ছিল ৯০ টাকা ৪০ পয়সা। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ৯৫ টাকা। আজ দাম বেড়েছে ৫ দশমিক শূন্য ৮ শতাংশ।

বাটা শু

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে বাটা শু। গত বৃহস্পতিবার এই শেয়ারের দাম ছিল ৮২৩ টাকা। আজ এর দাম বেড়ে হয়েছে ৮২৭ টাকা ৭০ পয়সা। আজ দাম বেড়েছে শূন্য দশমিক ৫৭ শতাংশ।

হুয়া ওয়েল টেক্সটাইল

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে হুয়া ওয়েল টেক্সটাইল। আজ এই শেয়ারের দাম বেড়েছে শূন্য দশমিক ৪৭ শতাংশ। গত কার্যদিবসে এর দাম ছিল ৪১ টাকা ৯০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ৪২ টাকা ১০ পয়সা।
ডিএসই সাধারণত এই তালিকায় ১০টি কোম্পানির পরিসংখ্যান প্রকাশ করে, কিন্তু আজ মাত্র তিনটি কোম্পানির তালিকা দিয়েছে।

Read full story at source