যত রেকর্ড দুমড়েমুচড়ে চ্যাম্পিয়ন ভারত

· Prothom Alo

প্রথম দল হিসেবে তিনবার টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। ভারত রেকর্ড গড়েছে প্রথম দল হিসেবে টানা দুবার টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেও। প্রথম স্বাগতিক হিসেবে ২০ ওভারের ক্রিকেটে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার কীর্তিও গড়েছে তারা। আহমেদাবাদের ফাইনালে রেকর্ড হয়েছে আরও অনেক—

টি-টুয়েন্টি বিশ্বকাপ কে কতবার চ্যাম্পিয়ন

৯৬টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রানের হিসাবে সবচেয়ে বড় জয় এখন ভারতের। আগের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০১২ সালে শ্রীলঙ্কাকে ৩৬ রানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিয়ানরা।রেকর্ড তৃতীয়বার টি–টুয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত

ভারতের ২৫৫/৫…

• টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ। আগের রেকর্ডটাও ভারতের, ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৬/৭।• টি-টুয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস। সর্বোচ্চ ২৬০/৬, ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটা (২৫৬/৪) এবারই জিম্বাবুয়ের বিপক্ষে করেছে ভারত।• টি-টুয়েন্টি বিশ্বকাপে তিনবার ২৫০ ছুঁয়েছে ভারত, রেকর্ড এটিও। তিনবারই এবারের বিশ্বকাপে। এ ছাড়া একবার করে ২৫০ আছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের।• এ নিয়ে সাতবার টি-টুয়েন্টিতে ২৫০ ছাড়াল ভারত। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তো বটেই, স্বীকৃত টি-টুয়েন্টিতেও এটিই রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ২৫০ ছুঁয়েছে আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদ। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ তিনবার করে ২৫০ ছুঁয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।
বুমরা এখন টি–টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেই এক নম্বর পেসারছক্কার সেঞ্চুরি করেছে ভারত১৮ভারতের ইনিংসে ছক্কা। টি-টুয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ১৯ ছক্কার ইনিংস আছে তিনটি। যার একটি এবারের সেমিফাইনালে ভারতেরই।২৭ফাইনালে দুই দল মিলে ২৭টি ছক্কা মেরেছে। টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এর আগে সর্বোচ্চ ১৫টি ছক্কা হয়েছিল ২০২৪ সালে।১০৬প্রথম দল হিসেবে টি-টুয়েন্টি বিশ্বকাপের এক আসরে ছক্কার সেঞ্চুরি পেল ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ ছক্কা ওয়েস্ট ইন্ডিজের, এবারই।৯২/০পাওয়ারপ্লেতে ভারতের স্কোর। টি–টুয়েন্টি বিশ্বকাপে যা যৌথভাবে সর্বোচ্চ। ২০২৪ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৯২/১।এক ট্রফিতেই ভারতের তিন ইতিহাস

স্যামসনের কীর্তি

ফাইনালে ৮৯ রান করেছেন সঞ্জু স্যামসন (বাঁয়ে)
• টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস এখন সঞ্জু স্যামসনের। ভেঙেছেন মারলন স্যামুয়েলসের রেকর্ড। ২০১৬ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ রানে অপরাজিত ছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান।• টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ ছক্কাও এখন স্যামসনের। আগের রেকর্ড স্যামুয়েলসের, ২০১৬ ফাইনালে, ৬টি।• এবারের বিশ্বকাপে ২৪টি ছক্কা মেরেছেন স্যামসন। রেকর্ড এটিও। দ্বিতীয় সর্বোচ্চ ২০টি ছক্কা নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের, এবারই।
সুপার এইট, সেমিফাইনালের পর ফাইনালেও ‘স্যামসন–শো’

Visit orlando-books.blog for more information.

Read full story at source