প্লাস্টিক সার্জারির ছড়াছড়ির মাঝে ন্যাচারাল বিউটির আলো ছড়াচ্ছেন বলিউডের রেকর্ডভাঙা নতুন অভিনেত্রী

· Prothom Alo

বলিউডে ন্যাচারাল বিউটির জোয়ারে প্রবল ভাটা এসেছিল গত কয়েক বছর। অনন্যা পান্ডে, সুহানা খান, জাহ্নবী কাপুর, খুশি কাপুরসহ জেনজি অভিনেত্রীদের লুকে চোখে লাগার মতো পরিবর্তন ইঙ্গিত দিয়েছে কসমেটিক বা সোজা ভাষায় প্লাস্টিক সার্জারির দিকে। অনেকে স্বীকারও করেছেন বিভিন্ন সৌন্দর্যবর্ধক প্রসিডিউরের কথা। এরই মাঝে এক পশলা রিফ্রেশিং বৃষ্টির মতো এলেন সদ্য কৈশোর পেরোনো নায়িকা। শিশুশিল্পী থেকে এই প্রথম ঠিকঠাক লিড রোলে অভিনয় করেছেন তিনি চল্লিশের রণবীর সিংয়ের বিপরীতে, বলিউডের সব রেকর্ড ভেঙে দেওয়া ধুরন্ধর সিনেমায়। বিশ বছর বয়সী সারা অর্জুনের কথাই বলছি। প্লাস্টিক সার্জারির ছড়াছড়ির মাঝে ন্যাচারাল বিউটির আলো ছড়াচ্ছেন তিনি এখন। আর তাঁর বিভিন্ন লুক এখন সকলের অবসেশনে পরিণত হয়েছে।

ধুরন্ধর সিনেমায় হট পিংক শারার‍্য সারা অর্জুনসারার শাড়ি চার্ম অতুলনীয় হয়ে ফুটে উঠেছে নেভি ব্লু স্যাটিন ড্রেপেএক ঢাল চুলে স্লিপ ড্রেসে রহস্যময়ী সারাস্কাল্পটেড কালো গাউনে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকেমেরুন লেহেঙ্গার দেশি লুকেও অনন্যা সারারাজকীয় আমেজের এথনিক লুকে নজর কাড়ছে ভারী ট্র্যাডিশনাল গয়নাহলিউড ভাইবে সারা পরেছেন ডিপ নেক লাল বডিকন হল্টার ড্রেসবহুরঙা বডিকন ড্রেসে চার্ম যোগ করেছে ন্যাচারাল কার্লসসাদা ডিপনেক আনারকলিতে সারাএখানে তাঁকে দেখা যাচ্ছে গ্ল্যামারাস ব্রঞ্জ এথনিক লুকে

ছবি: ইন্সটাগ্রাম

Visit asg-reflektory.pl for more information.

Read full story at source