প্রেম
· Prothom Alo

আজ তোমার দুহাতে উপচে পড়ুক
লেবুপাতার সুগন্ধভরা বেগুনি সকাল,
বিকেলটা স্থির দাঁড়িয়ে কাকতাড়ুয়ার মতো তোমার মুখোমুখি।
দূরত্বের এই আয়োজনহীন রাতে
ফুটুক অসংখ্য কাঠগোলাপ তোমার পথে।
জোনাকজ্বলা রাত হারাক গভীর অন্ধকার জলের শীতলতায়।
তোমার বুকে বাজুক শর্তহীন প্রেমের ডামাডোল,
চোখে লেখা হোক শ্রেণিহীন প্রাণের বিন্যাস।
ভুলে যাও তুমি জাগতিক জটিল লেনদেন
আকণ্ঠ প্রেমে জেগে ওঠো সহস্রবার...
বেঁচে থাকো—
শুধু এক সবুজ চোখের কিশোরীর জন্য।
Visit milkshakeslot.lat for more information.