প্রবীণ নিবাসে ইফতার ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে ঈদ উপহার

· Prothom Alo

জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা। এর অংশ হিসেবে ১৪ মার্চ পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কর্মরত ৫০ জন চতুর্থ শ্রেণির কর্মচারীর মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেন বন্ধুরা।

Visit asg-reflektory.pl for more information.

এ সময় উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের প্রধান আহমেদ শরীফ তালুকদার। তিনি এই মহৎ উদ্যোগের জন্য বন্ধুসভার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বন্ধুরা যে এভাবে মানুষের পাশে থাকতে পারেন, তার জন্য শুভকামনা জানান।

পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সহমর্মিতার ঈদ।

আরও উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি তুষার চন্দ্র, সহসভাপতি রাইসা রাসমিম ও অভিষেক সরকার, সাধারণ সম্পাদক নিগম সেন, সহসাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হাসান, অর্থ সম্পাদক আবদুল কাদের, প্রচার সম্পাদক ইসরাক চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক ইসতিয়াক আহম্মেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জান্নাত ঐশী, সাংস্কৃতিক সম্পাদক শার্মীলা ইসলাম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সিফার সাদিক, কার্যনির্বাহী সদস্য মাইশা আনিকা ও হোমাইরা তাসনিম।

এর আগে বন্ধুরা ১২ মার্চ ‘মাসুদা প্রবীণ নিবাস’–এর অর্ধশতাধিক বৃদ্ধ মা-বাবার জন্য ইফতার আয়োজন করেন। বন্ধুদের পাশাপাশি উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটির বিওটির সদস্য আয়শা বেগম এবং প্রবীণ নিবাসের পরিচালক।

সভাপতি, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা

Read full story at source