ঈদে কোন লাচ্ছা সেমাই খাবেন
· Prothom Alo

ঈদের লাচ্ছা সেমাইয়ে স্বাদ আর ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে স্বাস্থ্যসচেতনতার প্রশ্ন। ডালডা, না ঘি—কোনটা দিয়ে ভাজা সেমাই ভালো, তা জানা এখন ভোক্তার জন্য গুরুত্বপূর্ণ।
আজকাল লাচ্ছা সেমাই, ঝুরি সেমাই—সবই এই ঐতিহ্যের অংশে পরিণত হয়েছে। সেমাই না হলে যেন ঈদের মজাই মাটি! আপনার বাড়িতে কোন স্টাইলের সেমাই বেশি চলে? ডালডা (বনস্পতি/হাইড্রোজেনেটেড তেল) দিয়ে ভাজা সেমাই আর ঘি দিয়ে ভাজা সেমাইয়ের মধ্যে পার্থক্য মূলত করা যায় তিনভাবে—স্বাদ-ঘ্রাণ, টেক্সচার, স্বাস্থ্যকর কি না। এর মধ্যে তৃতীয়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মূলত স্বাস্থ্যের কথা বিবেচনা করেই এখন ডালডা, না ঘিয়ে ভাজা—কোন সেমাই ভালো, তা নির্ধারণ করে খাওয়া উচিত। মিষ্টি খেতে যাঁরা পছন্দ করেন, মানসিকভাবে তাঁরা খাদ্যের প্রতি বেপরোয়া হয়ে থাকেন। এটার বিজ্ঞানও আছে।
Visit likesport.biz for more information.
লাচ্ছা সেমাইআমরা যেকোনো সুসংবাদ, উৎসব, অনুষ্ঠানকে উদ্যাপন করি মিষ্টিমুখ করিয়ে। সেই আলোকে ঈদের সময়টা মানুষ আনন্দে থাকে; আর এই আনন্দের বহিঃপ্রকাশ ঘটানো হয় মিষ্টিমুখ করিয়ে। তবে ঈদের এই মিষ্টি আবার আলাদা। দোকানের মিষ্ট নয়, বরং সেমাই। আর সেটা বাসায় রান্না করা। এটা এখন বাঙালির ডেলিকেসিতে পরিণত হয়েছে; হয়েছে খাদ্যসংস্কৃতির অংশ।
মানুষ সচেতন হয়েছে, আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে, রান্না করতে হয়—এমন সেমাইয়ে পরিবর্তে লাচ্ছা সেমাইয়ের কদর বেড়েছে। মানুষ এটা সহজেই দুধে ভিজিয়ে খেতে পারে; নতুন ধরনের একটা রেওয়াজ চালু হয়েছে। এ বছর প্রচুর বিজ্ঞাপনে ছেয়ে গেছে লাচ্ছা সেমাই নিয়ে। আর সবই ঘিয়ে ভাজা!
যেভাবে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাইএটা মোটেও সত্য নয়; বরং ঘিয়ের নামে ডালডা দিয়ে ভেজে ঘিয়ের ঘ্রাণ যোগ করে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। আর এমন সেমাই বাজারে অনেক বেশি। কাজেই কোনটি ঘিয়ে ভাজা আর কোনটি ডালডায় ভাজা, সেটা খুঁজে বের করা মুশকিল। ডালডা আর ঘিয়ের মধ্যে স্বাস্থ্যগত কিছু বিষয় আছে, যা জানা থাকলে আপনি আপনার প্রয়োজনটা বুঝতে পারবেন। ডালডা হচ্ছে হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল (পাম/সয়াবিন) থেকে একটি উপজাত; আর গরুর দুধের সর কিংবা মাখন থেকে তৈরি হয় ঘি।
ভালো-মন্দের তুলনা: স্বাদ, ঘ্রাণ ও টেক্সচার
জেনে রাখা ভাল
স্বাস্থ্যগত দিক
ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই ভালো• বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এফডিএর পরামর্শ ট্রান্সফ্যাট যথাসম্ভব কম খাওয়া। বস্তুত ট্রান্সফ্যাট একেবারেই না খাওয়া উচিত।
• ডালডায় ট্রান্সফ্যাট অনেক বেশি থাকে।
• খাঁটি ঘিতে প্রাকৃতিক ট্রান্সফ্যাট থাকে, যা শরীরে সিএলএতে রূপান্তরিত হয়; এ জন্য একে উপকারী বলা হয়।
পছন্দ আপনার
তৈরি করা হচ্ছে লাচ্ছা সেমাই• স্বাদ, ঘ্রাণ, আভিজাত্য চাইলে শতভাগ খাঁটি গাওয়া ঘি দিয়ে ভাজা সেমাই।
• স্বাস্থ্যকে প্রাধান্য দিলে ঘিয়ে ভাজাই শ্রেয়।
• বাজেট কম, কিন্তু স্বাস্থ্যের কথা ভাবলে ঘরে অল্প ঘি দিয়ে ভেজে নিন বা প্রিমিয়াম লাচ্ছা সেমাই কিনুন।
ঈদ বা রমজানে সেমাই খেতে তো হবে। সে ক্ষেত্রে ঘিয়ে ভাজা সেমাই বেছে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। তাহলে অসাধারণ স্বাদ যেমন পাবেন, তেমনি স্বাস্থ্যঝুঁকি অনেক কম থাকবে।
লেখক: খাদ্য ও পথ্যবিশেষজ্ঞ; প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র
ছবি: প্রথম আলো, হাল ফ্যাশন