বৃষ্টিতে ঈদের মেকআপ নিয়ে চিন্তায় আছেন? অনুসরণ করুন এই সহজ ৭টি ধাপ

· Prothom Alo

আবহাওয়ায় চলছে এই রোদ এই বৃষ্টির খেলা । উৎসবের সময় এমন আবহাওয়ায় মেকআপ নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। হুটহাট বৃষ্টিতে মেকআপ ধুয়ে-মুছে যাওয়ার আশঙ্কা থাকে। সঙ্গে যোগ হয় বাতাসের আর্দ্রতা। এ সময় মেকআপ গলে যেতে পারে। তাই ভরসা পানিরোধী মেকআপ।

Visit amunra-opinie.pl for more information.

এই রোদ-বৃষ্টির অনিশ্চিত আবহাওয়ায় নিখুঁত লুক ধরে রাখা যেন এক চ্যালেঞ্জ। হুটহাট বৃষ্টিতে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয়, তার সঙ্গে আর্দ্রতার কারণে মেকআপ গলে যাওয়ার ঝামেলা—সব মিলিয়ে দুশ্চিন্তা থাকেই। তাই এমন সময়ে ভরসা রাখুন পানিরোধী বা ওয়াটারপ্রুফ মেকআপে, যা আপনাকে দেবে দীর্ঘস্থায়ী ও ফ্রেশ লুক। কিছু বিশেষ পণ্য ও সঠিক কৌশল ব্যবহার করলে খুব সহজেই বৃষ্টিতে ভিজলেও নষ্ট হবে না এমন মেকআপ করা যায় ।

জেলভিত্তিক ময়েশ্চারাইজার

মেকআপ দীর্ঘস্থায়ী করতে প্রথম ধাপই হলো ত্বক ঠিকভাবে প্রস্তুত করা। তাই মেকআপের আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। এ ক্ষেত্রে জেলভিত্তিক ময়েশ্চারাইজার সবচেয়ে উপযোগী। এটি খুব সহজে ত্বকের ভেতর ঢুকে যায় , আর্দ্র রাখে কিন্তু অতিরিক্ত তৈলাক্ত করে না। ফলে এর ওপর মেকআপ খুব সুন্দরভাবে বসতে পারে।

প্রাইমার

মেকআপ দীর্ঘস্থায়ী করতে প্রাইমারের বিকল্প নেই। এটি ত্বকের ওপর একটি মসৃণ বেস তৈরি করে, ফলে মেকআপ সহজে বসে এবং দীর্ঘ সময় স্থায়ী হয়। বাজারে বিভিন্ন ধরনের প্রাইমার পাওয়া যায়, তবে এস্থেটেশিয়ানরা এই রোদ-বৃষ্টির আর্দ্র আবহাওয়ার জন্য ম্যাট প্রাইমার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। দীর্ঘ সময় ফ্রেশ লুক ধরে রাখতে মেকআপের আগে প্রাইমার অবশ্যই জরুরি।

পাউডার ফাউন্ডেশন

এমন আবহাওয়ায় ক্রিমভিত্তিক পণ্যগুলোও এড়িয়ে চলা উচিত। পানি লেগে এগুলো খুব বাজেভাবে ছড়িয়ে যায়। তাই ত্বকের বেজ মেকআপের জন্য পাউডার ফাউন্ডেশন ব্যবহার করা উচিত। পাউডার ফাউন্ডেশন শুধু ম্যাট ফিনিশই দেবে না, এটি মেকআপ দীর্ঘস্থায়ী করতেও সাহায্য করবে।

লিকুইড টিন্ট

বিখ্যাত লাইফস্টাইল ম্যাগাজিনে অ্যালুরের এক সাক্ষাৎকারে কিছু সিঙ্ক্রোনাইজড সুইমারদের কাছে তাঁদের পানিরোধী মেকআপ সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। তখন তাঁরা বলেছিলেন, ব্লাশঅন হিসেবে লিকুইড টিন্টের ওপর আর কিছু হতেই পারে না। কারণ, লিকুইড টিন্ট ত্বক শুষে নেয়। এটা ত্বকের ওপর বসে থাকে না। তাই পানি সহজে এটা ধুয়ে ফেলতে পারে না।

ম্যাট লিপস্টিক

বাজারে ভালো মানের যত ম্যাট লিপস্টিক আছে, তার বেশির ভাগই ওয়াটারপ্রুফ এবং এগুলো সহজে ছড়িয়ে পড়ে না। এ জন্য এই আবহাওয়ায় ম্যাট লিপস্টিক ব্যবহার করা উচিত।

ওয়াটারপ্রুফ আইলাইনার, কাজল ও মাসকারা

চোখের মেকআপের জন্য অবশ্যই ওয়াটারপ্রুফ আইলাইনার, কাজল ও মাসকারা ব্যবহার করতে হবে। বাজারে এখন অনেক ভালো মানের পানিরোধী আইলাইনার, কাজল ও মাসকারা পাওয়া যায়। দামও খুব একটা বেশি না।

সেটিং স্প্রে

ভারী মেকআপকে দীর্ঘ সময় সুরক্ষিত রাখতে মেকআপ আর্টিস্টরা সেটিং স্প্রে ব্যবহার করেন। তাই মেকআপ শেষ হওয়ার পর সেটিং স্প্রে ব্যবহার করলে তা মেকআপকে ধরে রাখে, ঘাম বা বৃষ্টির ফলে গলে যাওয়ার ঝুঁকি কমায় এবং লুককে ফ্রেশ ও পরিপাটি রাখে। চাইলে ব্যবহার করতে পারেন।

ছবি: সামিয়া অথৈয়ের ইন্সটাগ্রাম ও পেকজেলসডটকম

Read full story at source