রাউজানে ২০০ শিশু পেল বন্ধুসভার ঈদ উপহার

· Prothom Alo

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় কয়েকটি কলোনিতে ভাসমান বাসা ভাড়া নিয়ে থাকেন, এমন শ্রমিকের পরিবার আছে ১০০টির বেশি। তাঁদের কেউ রিকশা, কেউ ভ্যান, কেউ ভটভটি চালান। আবার কেউ দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে সংসার সামলান। এসব পরিবারের সবাই নোয়াখালী, কুমিল্লা ও ভোলা জেলার বাসিন্দা। ঈদের সময় তাঁরা এখানকার স্থানীয় না হওয়ায় সরকারি কিংবা এলাকার বিত্তবান মানুষের কাছ থেকে তেমন কোনো সহায়তা পান না। দিন এনে দিন খাওয়া পরিবারে ঈদ এলে শিশু-কিশোরদের ঈদের কাপড় দিতে পারেন না অনেক অভিভাবকই। এবার ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচিতে তাঁদের পাশে দাঁড়িয়েছেন রাউজান বন্ধুসভার সদস্যরা। নিজেদের মধ্য থেকে সংগ্রহ করা অর্থে ফান্ড গড়ে দেওয়া হয় সহায়তা।

ঈদের দিনে হাসি ফোটাতে পরিবারগুলোর শিশুদের মধ্যে নতুন পোশাক উপহার দিয়েছে রাউজান বন্ধুসভা। পাশাপাশি প্রতিটি পরিবারের জন্য সেমাই, চিনি, পায়েস, নুডলসসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হয়। ১৬ মার্চ উপজেলার নোয়াপাড়া কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার তুলে দেন অতিথি, উপদেষ্টা ও বন্ধুরা। শেষে সবাই ইফতার আয়োজনে অংশ নেন।

Visit umafrika.club for more information.

রাউজানে ২০০ শিশু পেল বন্ধুসভার ঈদ উপহার

রাউজান বন্ধুসভার সভাপতি মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম। সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও সহসভাপতি পিয়া বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন। বন্ধুসভার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন উপদেষ্টা মোহাম্মদ বেলাল ও চিকিৎসক দিদারুল আলম।

অতিথি হিসেবে আরও ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ শফি, নোয়াপাড়া কলেজ পরিচালনা কমিটির সদস্য শামসুল হক, মোহাম্মদ নুরুল আবসার, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, নোয়াপাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ এসকান্দর আলম, সাবেক কলেজ উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ, চুয়েট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান, কসমিক হসাপাতালের পরিচালক আজিজুল হক, সাবেক ছাত্রনেতা সাইফুল আজম ছোটন, পল্লী বিদ্যুত সমিতি-২–এর এজিএম মোহাম্মদ শহিদ উল্লাহ, বন্ধুসভার উপদেষ্টা আহমেদ সৈয়দ, রাউজান শিক্ষক সমিতির সদস্যসচিব নুর নবী, জেলা শিক্ষক সমিতির সহসাধারণ সম্পাদক জামাল শাহ, উত্তর গুজরা বায়তুল উলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ নাসির, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইদ্রিস, আনোয়ার আজিম, প্রবাসী সাংবাদিক ওসমান চৌধুরী, রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদুল করিম, পুলিশের এসআই মামুন ভূঁইয়া, পুলিশ সার্জেন্ট মাঈন উদ্দিন, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, শিক্ষক মাওলানা আনোয়ার হোসাইন শাওন, মাওলানা জয়নাল আবেদীন, মাহবুব আলম চৌধুরী, হাসনাত সুলতান, আরমান হোসাইন, মাওলানা আহমদ ছগির, হোসাইন রেজাউল হক।

শেষে সবাই ইফতার আয়োজনে অংশ নেন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার সহসভাপতি বকুল বড়ুয়া, পিয়া বড়ুয়া, কবি কাজী শিহাবুদ্দিন, মীর আবু তাহের, কলেজশিক্ষক আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পাভেল চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক শাবনাজ আকতার, সাবরিনা মাহবুব চৌধুরী, রিপা আকতার, অর্থ সম্পাদক ইমন দাশ, প্রশিক্ষণ সম্পাদক জয়দাশ গুপ্ত, দপ্তর সম্পাদক শান্ত কুমার দেবনাথ, জাহেদুল আনোয়ার, আকলিমা আকতার, উম্মে নুর আয়শা, জান্নাতুল মনিরা, জয় বড়ুয়া, ইকবাল হোসেন, কার্যনির্বাহী সদস্য শাওরিন মজুমদার, কল্প তরু দে, শহিদুল ইসলাম, জান্নাতুল মাওয়া, হুমায়রা সাবরিন, রাজিব শীল প্রমুখ।

সাধারণ সম্পাদক, রাউজান বন্ধুসভা

Read full story at source