মুক্তিযুদ্ধকে ধারণ করে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে
· Prothom Alo
‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা শুধু স্বাধীনতাই পাইনি, এর মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় এবং জাতি হিসেবে নিজস্ব সত্তার ভিত্তি স্থাপন করতে পেরেছি। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হৃদয়ে ধারণ করে তা আমাদের রক্ষা করতে হবে। দেশসেবার ব্রত নিয়ে দেশকে ভালোবাসতে হবে। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এবং ধারণ করতে হবে।’
Visit newsbetting.bond for more information.
পঞ্চগড়ে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন পঞ্চগড়ের নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আহ্বায়ক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল। আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ে এই অলিম্পিয়াডের আয়োজন করেছে পঞ্চগড় বন্ধুসভা।
মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতাআজহারুল ইসলাম জুয়েল বলেন, ‘৩০ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তা বাঙালির দীর্ঘদিনের প্রত্যাশিত ছিল। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনী যখন নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন তাদের চেষ্টাই ছিল আমাদের নিশ্চিহ্ন করে দেওয়ার, আমাদের পঙ্গু করে দেওয়ার। সে জন্যই হয়তো তারা আমাদের বিজয়ের মাত্র দুদিন আগে বুদ্ধিজীবীদের হত্যা করেছে।’
‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে মার্চ মাসজুড়ে দেশব্যাপী মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড আয়োজন করছে প্রথম আলো বন্ধুসভা। অলিম্পিয়াডের পঞ্চগড় পর্বে বন্ধুসভার সভাপতি মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেশমা রিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষক, আইনজীবী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা। স্বাগত বক্তব্য দেন প্রথম আলো পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান।
মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতাঅনুষ্ঠানে পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, পঞ্চগড় বন্ধুসভার উপদেষ্টা ও পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান আরিফ রায়হান, বন্ধুভার উপদেষ্টা ও আইনজীবী মনসুর আলী, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান, হাজী ছফির উদ্দিন আহাম্মদ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আজিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান মাহমুদ বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। মন দিয়ে পড়াশোনা করে দেশের কল্যাণে কাজ করতে হবে। সর্বোপরি ভালো মানুষ হতে হবে।’
অতিথিদের সঙ্গে পুরস্কার হাতে কুইজ বিজয়ীরামুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতায় মোট ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে পাঁচজন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। প্রথম হয়েছে পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রোকনুজ্জামান রাতুল, দ্বিতীয় দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ (এনএন) সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক, তৃতীয় পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আতিক আহনাফ, চতুর্থ পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সামিহা ওয়াসি এবং পঞ্চম হয়েছে করতোয়া কালেক্টরের আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষার্থী তানজিম হাসান।
পরে বিজয়ীদের হাতে বই উপহার তুলে দেন অতিথিরা। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।