ধোনিও নেই, রায়নাও নেই—আইপিএলে চেন্নাইয়ের এমন অভিজ্ঞতা হচ্ছে এই প্রথম

· Prothom Alo

চেন্নাই সুপার কিংস সমর্থকদের জন্য দুঃসংবাদ। আজ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে প্রথম দুই সপ্তাহে মহেন্দ্র সিং ধোনিকে না পাওয়ার সম্ভাবনাই বেশি চেন্নাইয়ের। আজ ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানানো হয়, ধোনি পায়ের পেশির চোটে ভুগেছেন। এখন তাঁর পুনর্বাসন প্রক্রিয়া চলছে।

Visit afnews.co.za for more information.

চেন্নাই প্রথম ম্যাচ খেলবে ৩০ মার্চ, রাজস্থানের বিপক্ষে। সুরেশ রায়না ও ধোনি—দুজনকে ছাড়া এই প্রথম আইপিএলে কোনো ম্যাচ খেলবে চেন্নাই। রায়না সর্বশেষ আইপিএল খেলেন ২০২১ সালে। এরপর আইপিএলে পরের মৌসুমগুলোয় চেন্নাইয়ে হয়ে সব ম্যাচই খেলেছেন ধোনি।

ধোনির অনুপস্থিতিতে উইকেটের পেছনে গ্লাভস হাতে কাকে দেখা যাবে, তা নিয়ে চলছে জল্পনা। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ওপেনিংয়ে নামতে যাওয়া তারকা সঞ্জু স্যামসনই উইকেটকিপিংয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে। তবে চেন্নাইয়ের হাতে উর্বিল প্যাটেল ও তরুণ কার্তিক শর্মার মতো বিকল্পও রয়েছে।

রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেনকে রাজস্থান রয়্যালসে পাঠিয়ে ট্রেড উইন্ডোর মাধ্যমে স্যামসনকে দলে ভিড়িয়েছে চেন্নাই। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছক্কা মারার ক্ষমতার জন্য তরুণ কার্তিক শর্মাকে ১৪ কোটি ২০ লাখ রুপির বিশাল অঙ্কের বিনিময়ে দলে নিয়েছে তারা। গত আসরে ৩টি ম্যাচ খেলা উর্বিলকেও ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি, গত আসরে তাঁর স্ট্রাইক রেট ছিল ২১২.৫০।

কে এই প্রশান্ত ও কার্তিক, নিলামে দাম পেলেন ১৪ কোটি ২০ লাখ রুপি

২০২৫ সালের আইপিএলে চেন্নাইয়ের হয়ে ১৪টি ম্যাচই খেলেছিলেন ধোনি। লোয়ার অর্ডারে ব্যাটিং করতে নেমে ১৩ ইনিংসে ১৩৫.১৭ স্ট্রাইক রেটে ১৯৬ রান করেছিলেন। এবার শেষ পর্যন্ত কতটি ম্যাচ খেলেন, আদৌ খেলেন কি না দেখা যাক!

অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ওপেনিংয়ে নামবেন তারকা সঞ্জু স্যামসন

প্রশ্নটি উঠছে কারণ ধোনির বয়স প্রায় ৪৫। সর্বশেষ ৫–৬ মৌসুম ধরেই ধোনির আইপিএল খেলা না খেলা নিয়ে গুঞ্জন চলছে। এবার স্যামসনকে দলে নেওয়ার পর গুঞ্জন আরও ডালপালা মেলেছে। আর চোটকেও বৃদ্ধাঙ্গুলি দেখানোর বয়সও ধোনির নেই। গত কয়েক বছর ধরেই হাঁটুর চোটের সঙ্গে লড়াই করছেন এই তারকা।

ধোনির সেরে উঠতে যে দুই সপ্তাহ সময় লাগতে পারে, সেই সময়ে চেন্নাইকে চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে। সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ ছাড়াও ঘরের মাঠে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে তারা। এ ছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে একটি অ্যাওয়ে ম্যাচও রয়েছে চেন্নাইয়ের।

ধোনি কেন আইপিএল ছাড়তে পারছেন না: পেছনে হাজার কোটি টাকার খেলা

Read full story at source