একঝলক (২৯ মার্চ ২০২৬)

· Prothom Alo

ঈদের দীর্ঘ ছুটি শেষে স্কুলে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর, ২৯ মার্চখাবারের খোঁজে গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে ডোরাকাটা কাঠবিড়ালি। গাছের পাকা ফল এদের বিশেষ পছন্দের। বারোতোপা, শ্রীপুর, গাজীপুর, ২৯ মার্চতিলখেতের আগাছা পরিষ্কার করছেন জমির মালিক ও কৃষিশ্রমিকেরা। কালাই গোবিন্দপুর, তিতাস, কুমিল্লা, ২৯ মার্চচাষের জন্য ট্রাক্টর গন্তব্যে নিয়ে যাচ্ছেন দুই চাষি। কাট্টলি বিল, রাঙামাটি, ২৯ মার্চকাপ্তাই হ্রদে কাচকি জাল ফেলেছেন একদল জেলে। কাট্টলি বিল, লংগদু, রাঙামাটি, ২৯ মার্চশহরে বাড়ির ছাদে বাসা তৈরি করে অনেকেই কবুতর পালন করছেন। ঠনঠনিয়া, বগুড়া, ২৯ মার্চকৃষকের জমির আলে ফুটে আছে দারুণ সৌন্দর্যের বুনো ফুল। এটি স্থানীয়ভাবে ঘাসকদম নামে পরিচিত। গোসিঙ্গা, শ্রীপুর, গাজীপুর, ২৯ মার্চসবুজ শ্যামল গ্রামীণ মাঠে ভেড়ার পাল চরাচ্ছেন এক নারী। মহিষাবান, গাবতলী, বগুড়া, ২৯ মার্চঅনেক দিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ঝালমুড়ি বিক্রি করতে যাচ্ছেন এই ক্ষুদ্র ব্যবসায়ী। রঘু, রংপুর, ২৯ মার্চচণ্ডীপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যাওয়া যাত্রীবাহী বাস। বিরামপুর, দিনাজপুর, ২৯ মার্চপথের ধারে টুথএক প্ল্যান্ট গাছ। এর বৈজ্ঞানিক নাম acmella oleracea। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৯ মার্চ

Visit milkshake.it.com for more information.

Read full story at source