শাকিব ভাই নায়িকা বানাবেন কি না, শাকিব ভাই জানেন
· Prothom Alo

ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘চক্র-২’ দিয়ে নতুন করে আলোচনায় মৌসুমী মৌ। এ ছাড়া ঈদে এই অভিনেত্রী ও উপস্থাপিকাকে একটি নাটক ও একাধিক টেলিভিশন অনুষ্ঠানে দেখা গেছে। এসব নিয়েই তাঁর সঙ্গে কথা বলল প্রথম আলো
ভিকি জাহেদ বেশির ভাগ ডার্ক কনটেন্ট বানান। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
Visit rocore.sbs for more information.
মৌসুমী মৌ : ভিকি (জাহেদ) ভাই বলেই দিয়েছিলেন, এটা চ্যালেঞ্জিং চরিত্র। আমাকে দিয়ে চ্যালেঞ্জটা নিতে চান। জেনি হয়ে ওঠার জন্য আসলেই অনেক চ্যালেঞ্জ নিতে হয়েছে। অন্ধের চরিত্রে আগে অভিনয় করা হয়নি। পরিচালকের কড়া নির্দেশ ছিল, ‘সিনেমা বা নাটকে আমরা সচরাচর যেমন দেখি, তেমনটা চাই না।’ তখন ভিন্নভাবে চেষ্টা করি। কোনো লাউড অ্যাক্টিং করিনি। যেটা ন্যাচারাল, সেটাই করেছি। শুটিংয়ের আগে ভিকি ভাইয়ার অফিসে গিয়ে অনুশীলন করতে হয়েছে। তখন তিনি একবার বলেছিলেন ‘সেন্ট অব আ ওমেন’ সিনেমার আল পাচিনোর চরিত্রটি বারবার দেখতে। চরিত্রটা অন্ধ ছিল। সেই চরিত্র আমাকে অনেক সহায়তা করেছে। একবার শুটিংয়ে রাস্তা পার হওয়ার সময় বহুবার এনজি শট দিয়েছিলাম। কারণ, সবাই মনে করছিলেন আমি আসলেই অন্ধ। তাঁরা আমাকে রাস্তা পার হতে সহায়তা করতে এগিয়ে এসেছিলেন।
শুরুটা অভিনয় দিয়ে হলেও এখন তো সঞ্চালনাতেই বেশি দেখা যায়। কোনটা বেশি উপভোগ করেন?
মৌসুমী মৌ : আমি উপস্থাপনায় নিজেকে খুঁজে পাই। উপস্থাপনা আমার রন্ধ্রে রন্ধ্রে। আমাকে যেকোনো জায়গায় দাঁড় করিয়ে দিলেই কথা বলতে থাকব। এমন অবস্থা, আমার মুখ চলতেই থাকে। সে ক্ষেত্রে অনেক ভাবতে হবে না। কারণ, এটাতে আমি অভ্যস্ত। অন্যদিকে আমার ব্যাকগ্রাউন্ড থিয়েটার। মূকাভিনয় করেছি। সেই জায়গা থেকে অভিনয় আমার প্যাশনের জায়গা। অভিনয়শিল্পীই হতে চেয়েছি; কিন্তু সেই সুযোগটা হয়তো পাইনি।
মৌসুমী মৌ। শিল্পীর সৌজন্যেঈদের কোনো সিনেমা দেখেছেন?
মৌসুমী মৌ : ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘দম’ দেখেছি। দুটো দুই রকম। দুটোই অসাধারণ লেগেছে। বাকি তিনটাও শিগগিরই দেখব। সে ধারাবাহিকতায় এবার ‘রাক্ষস’ দেখার পরিকল্পনা করেছি।
মৌসুমী মৌ। শিল্পীর সৌজন্যে‘রাক্ষস’–এর নায়িকা সুস্মিতার সঙ্গে অনেকেই আপনার তুলনা করছেন।
মৌসুমী মৌ : আমাকে দেখতে নাকি সুস্মিতার মতো লাগে। এটা অনেকেই বলছেন। ফেসবুকেও আমাদের ছবি একসঙ্গে দিয়ে মেলাচ্ছেন ভক্তরা। এটা নিয়ে অনেক মজার ঘটনা ঘটছে। অনেকেই ভেবেছেন আমি ‘রাক্ষস’ সিনেমার নায়িকা। আমাকে ভেবেও নাকি কেউ কেউ সিনেমা দেখতে গিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে, কয়েক দিন আগে সুস্মিতার সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমাকে দেখেই বললেন, ‘তুমি মৌসুমী মৌ? আমাদের ট্রেলার দেখে সবাই তোমাকে ট্যাগ করছিল। কারণ, আমি দেখতে তোমার মতো।’ কেউ কেউ মজা করে বলছেন, ‘দেশেই তো এমন নায়িকা ছিল। তোমাকেই তো নিতে পারত।’ শুনে বেশ মজা পাচ্ছি।
মরক্কোয় সেরা মূকাভিনয় শিল্পীর পুরস্কার পেলেন মৌসুমী মৌ ‘চক্র-২’ দিয়ে নতুন করে আলোচনায় মৌসুমী মৌএকবার শাকিব খান বলেছিলেন, সিনেমায় আসতে। বড় পর্দার নায়িকা হতে চান?
মৌসুমী মৌ : ডেফিনেটলি সিনেমার নায়িকা হতে চাই। এখন শাকিব ভাই নায়িকা বানাবেন কি না, এটা শাকিব ভাই জানেন, তিনিই বলেছিলেন (হাসি)। সত্য বলতে, সিনেমা তো অনেক বড় মাধ্যম। তবে নিজেকে সিনেমার জন্য প্রস্তুত করছি। কেউ ডাকলে, ব্যাটে–বলে মিলে গেলে সিনেমায় অভিনয় করব।
মৌসুমী মৌ। শিল্পীর সৌজন্যেঈদ কেমন কাটল?
মৌসুমী মৌ : দারুণ কেটেছে। এবারই প্রথম নিজেকে পুরো সময় দেওয়ার চেষ্টা করেছি। কোনো লাইভ অনুষ্ঠান করিনি। ঈদে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসায় গিয়ে ‘ঘরের রাজনীতি’ নামে টেলিভিশন শো করেছি। নারী এমপিদের নিয়ে রান্নার শো করেছি। সেটাও অনেক মজার ছিল। এ ছাড়া আবুল হায়াতের পরিচালনায় ‘সখিনা’ নাটকে অভিনয় করেছি। ‘চক্র-২’ করেছি। সব কটি কাজই দর্শক পছন্দ করেছেন। ফেসবুকে লেখালেখি করছেন। ভালো লাগছে। সব মিলিয়ে ঈদটা মনের মতো কেটেছে।
মৌসুমী মৌ। শিল্পীর সৌজন্যে