নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন

· Prothom Alo

ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ছিলেন এক গৃহবধূ। নামাজরত অবস্থাতেই হঠাৎ গামছা দিয়ে গলা পেঁচিয়ে ধরেন তাঁর স্বামী। এরপর শ্বাস রোধ করে গৃহবধূকে হত্যা করেন তিনি। ২০১৮ সালের ৩ জানুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুল ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

কারাদণ্ড পাওয়া স্বামীর নাম গোলাম সারোয়ার (৪০)। আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এ রায় ঘোষণা করেন।

Visit saltysenoritaaz.org for more information.

আদালত সূত্রে জানা যায়, গোলাম সারোয়ারের স্ত্রীর নাম শাহানারা বেগম। তাঁদের দুই সন্তান রয়েছে। হত্যার এ ঘটনায় নিহত শাহানারার বাবা বাদী হয়ে ওই দিনই মামলা করেছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। মামলায় নিহত শাহানারার ছেলে সাক্ষী দিয়েছে। ঘটনার সময় তার বয়স ছিল ৯ বছর।

বিষয়টি নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. সেলিম শাহী। তিনি বলেন, শাহানারা বেগমকে নামাজরত অবস্থায় গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। আদালতে বিষয়টি প্রমাণিত হয়েছে। সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আদালত রায় দিয়েছেন। এ রায় সমাজে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।

Read full story at source