স্বাধীনতার মর্যাদা রক্ষার দায়িত্ব এখন নতুন প্রজন্মের

· Prothom Alo

নোয়াখালীতে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ

‘আমরা জানতাম না বাঁচব কি না, কিন্তু জানতাম দেশটাকে স্বাধীন করতেই হবে—এটাই ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি।’ মুক্তিযুদ্ধের দিনগুলোতে দেখা স্বপ্নের স্মৃতিচারণা করেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘আজকের প্রজন্ম যদি সেই ইতিহাস জানে ও মূল্য দেয়, তবেই আমাদের ত্যাগ সার্থক হবে।’

Visit newssport.cv for more information.

‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে দেশব্যাপী মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড আয়োজন করছে প্রথম আলো বন্ধুসভা। এর অংশ হিসেবে ৩০ মার্চ নোয়াখালীর হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের মরহুম ছিদ্দিকুর রহমান মিলনায়তনে এটির আয়োজন করে নোয়াখালী বন্ধুসভা।

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতা

বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক আবদুল কাইয়ুম মাসুদ বলেন, ‘স্বাধীনতা অর্জন কঠিন ছিল, কিন্তু এর মর্যাদা রক্ষা করা আরও কঠিন। এ দায়িত্ব এখন নতুন প্রজন্মের।’

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান বলেন, ‘নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানুক এবং তা ধারণ করে দেশ ও জাতির উন্নয়নে নিজেদের গড়ে তুলুক, সেই লক্ষ্যেই প্রথম আলো বন্ধুসভার এ আয়োজন।’

নোয়াখালীতে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’–এ বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল, নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা লায়লা পারভীন ও উপদেষ্টা সুমন নূর।

অলিম্পিয়াডে নোয়াখালী শহরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির ৮০ শিক্ষার্থী অংশ নেয়। ৩০ নম্বরের এই কুইজের জন্য শিক্ষার্থীরা ২০ মিনিট সময় পায়। এরপর খাতা মূল্যায়ন শেষে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’–এ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা

বিজয়ীদের নাম ঘোষণা করেন সহসভাপতি মো. শিমুল। বিজয়ী পাঁচ শিক্ষার্থীর হাতে মুক্তিযুদ্ধের বই তুলে দেন অতিথিরা। বিজয়ীরা হলো নোয়াখালী জিলা স্কুলের ছালেহ আহমেদ (প্রথম), হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের আবিদা আমরিন (দ্বিতীয়), রাইসা ইসলাম (তৃতীয়), নোয়াখালী সরকারি কলেজের আনিকা আমিন (চতুর্থ) এবং হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের আশরাফুল করিম চৌধুরী (পঞ্চম)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী বন্ধুসভার সহসাংগঠনিক সম্পাদক আরাফাত শিহাব, অর্থ সম্পাদক সাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জুনাইন কাউসার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শান্ত চন্দ্র দে, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ফাতেমা কানিজ, ম্যাগাজিন সম্পাদক বুশরা করিম, কার্যনির্বাহী সদস্য রুমাইয়া সুলতানা, সানজিদা সুলতানা, বন্ধু মালিহাসহ অনেকে।

অর্থ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা

Read full story at source