মার্কিন টিভি তারকা ক্রিস জেনার কেন চীনে এত ভাইরাল

· Prothom Alo

ক্রিস জেনার

মার্কিন টিভি তারকা ও প্রযোজক ক্রিস জেনারকে নিয়ে চীনে হঠাৎ তুমুল আলোচনা।

Visit betsport24.es for more information.

ক্রিস জেনার

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলো ভরে উঠেছে ক্রিস জেনারের ছবিতে। তাঁর এ আলোচনায় আসার পেছনে নতুন কোনো কিছু নেই, বরং চীনে ক্রিস জেনারকে সৌভাগ্য ও সম্পদের প্রতীক মনে করা হচ্ছে!

ক্রিস জেনার

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা, বিশেষ করে ওয়েইবো ও রেডনোট ব্যবহারকারীরা মনে করছেন, ক্রিস জেনারের ছবি পোস্ট করলে তাঁর দিনটি ভালো যাবে এবং তিনি ধনী হতে পারবেন।

ক্রিস জেনার

গত পাঁচ দিনে লাখ লাখ নেটিজেন ক্রিসের ছবি পোস্ট করে নিজেদের সৌভাগ্য প্রার্থনা করেছেন। অনেকে ডিপি হিসেবে ব্যবহার করছেন ক্রিস জেনারের ছবি।

ক্রিস জেনার

‘বিজনেস ইনসাইডার’-এর এক তথ্য বলছে, তিন দিনে এই ট্রেন্ডে শামিল হয়ে পোস্ট করেছেন এক লাখ চীনা নাগরিক। এসবের ভিউ হয়েছে ৫২ দশমিক ৯ মিলিয়ন।

মার্সেলো ওয়াং

টিকটক ক্রিয়েটর মার্সেলো ওয়াং বলেন, ‘ক্রিস যুক্তরাষ্ট্রের সবচেয়ে পরিশ্রমী ব্যবসায়ীদের একজন আর চীনের মানুষ পরিশ্রমকে খুবই সম্মান করেন। সেই জায়গা থেকেই এই ট্রেন্ডের শুরু।’

ক্রিস জেনার

জনপ্রিয় টিভি শো ‘কিপিং আপ উইথ দ্য কারডাশিয়ানস’-এ ক্রিসকে দেখেও অনেকে অনলাইনে তাঁকে এই বিশেষ জায়গায় বসিয়েছেন।

ক্রিস জেনার

জেন-জি অনলাইনে মজা করে ওই টিভি সিরিজে পরা ক্রিসের মতো পোশাক পরে ও আচরণ করে সাফল্য পেতে চাইছে।

সূত্র: বিবিসি ও বিজনেস ইনসাইডার

সিনেমায় ববিতার বউয়ের সাজে একালের কনের সাজ, মিলিয়ে দেখুন

Read full story at source