উত্তরবঙ্গ কমিউনিটি, জাপান–এর যাত্রা শুরু
· Prothom Alo
কোনো একক জেলা নয়, উত্তরাঞ্চলের ১৬টি জেলার প্রবাসীদের সমন্বয়ে শুরু হলো উত্তরবঙ্গ কমিউনিটি, জাপানের পথচলা। ফেব্রুয়ারি মাসে টোকিওর বৈরী আবহাওয়া অগ্রাহ্য করে বিপুলসংখ্যক প্রবাসী সমবেত হয়ে ‘উত্তরবঙ্গ কমিউনিটি, জাপান’–এর সূচনালগ্নে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেন।
জাপানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে, যা অর্ধলক্ষ হতে আর বেশি দিন লাগবে না। পরিসংখানে দেখা গেছে, ২০১৩ সালে সংখ্যটি ছিল মাত্র ৯ হাজার ১১৫, ২০২৪ সালে তা বেড়ে হয় ৩১ হাজার ৫০০, ২০২৪ সালের ডিসেম্বরে তা ৩৫ হাজার ছাড়িয়ে যায়। এই ঊর্ধ্বগতির সূচক বাড়ছে নতুন শিক্ষার্থী, TIP (Technical Internship Program) ও SSW (Specified Skilled Worker program)–এ আসা সূত্রে।
Visit casino-promo.biz for more information.
বেসরকারি সূত্রে উত্তরবঙ্গের প্রবাসীর সংখ্যা হাজারের মতো। উত্তরবঙ্গ কমিউনিটি, জাপানে আমাদের সদস্যসংখ্যা প্রায় তিন শতাধিক। মানে বিপুলসংখ্যক উত্তরবঙ্গের প্রবাসীদের কাছে আমরা এখনো পৌঁছাতে পারিনি।
উপস্থিত সবাইকে নিয়ে আমরা একটি চমৎকার দিন কাটাই। সবার পরিচিতি, মতবিনিময় এবং সব শেষে সবার মতামতের ভিত্তিতে দুই বছরের জন্য পরিচালনা পর্ষদে গঠন করা হয়।
সভাপতি: অধ্যাপক ডক্টর জাকির হোসেন
সহসভাপতি: শাহীন মিজানুর রহমান ও আবু সালেহ মো. জিনিয়াস
সাধারণ সম্পাদক: এস এম জি মোস্তফা
যুগ্ম সম্পাদক: সুমন জায়েদি
কোষাধ্যক্ষ: মো. মাহমুদুল ইসলাম ইকো
সদস্য: জাহিদ চৌধুরী, সোমা রুমানা, এম ডি আলম (মাহি), রুহানী আকিয়ামা, মাবুদ সরকার, কামরুজ্জামান, আসাদ জামান ও সায়েদ আহমেদ হোসাইন অমিত
উপদেষ্টা পরিষদ
* মুন্সি রোকেয়া সুলতানা (রেনু)
* কাজী ইনসানুল হক
* বিমান পোদ্দার
* কাজী আসগর আহমেদ সানি
* আবদুস সামাদ কামাল
এ ছাড়া প্রত্যেক জেলা থেকে একজন পুরুষ ও একজন মহিলাকে নিয়ে মোট ৩২ সদস্যের একটি শক্তিশালী সাংগঠনিক সম্পাদকের টিম গঠন করা হয়।
জাপানে বসবাসরত প্রবাসীদের আমন্ত্রণ করে আগামী তিন মাসের মধ্যে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সারা জাপানে ছড়িয়ে থাকা উত্তরবঙ্গের সব প্রবাসীর কাছে আমাদের এই সংগঠনের বার্তা পৌঁছে দিয়ে সর্বোচ্চসংখক সদস্য নিবন্ধন করে দেশের জন্য তাঁদের মূল্যবান জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগানোর আশা করা হয়।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]