স্বাধীন মতপ্রকাশের জন্য গণতন্ত্র প্রয়োজন

· Prothom Alo

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: বিস্তৃত উত্তর–প্রশ্ন

Visit tr-sport.click for more information.

প্রশ্ন: গণতন্ত্র কী? গণতন্ত্র প্রয়োজন কেন? তোমার বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার চারটি উপায় লেখো।

উত্তর: গণতন্ত্র হলো জনগণের শাসন। সবার স্বাধীনভাবে মতপ্রকাশের সুবিধার জন্য গণতন্ত্র প্রয়োজন। গণতন্ত্র চর্চার চারটি উদাহরণ হলো—

১.  শ্রেণিকক্ষ সাজানোর ব্যাপারে গণতন্ত্র চর্চা করা যায়।

২. ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সময় গণতন্ত্র চর্চা করা যায়।

৩. দলনেতা নির্বাচন করার ক্ষেত্রে গণতন্ত্র চর্চা করা যায়।

৪. শিক্ষাসফরে যাওয়ার ক্ষেত্রে গণতন্ত্র চর্চা করা যায়।

প্রশ্ন: খাসিদের প্রধান দেবতার নাম কী? তারা এই দেবতাকে কী মনে করে? খাসিদের চারটি উৎসবের নাম লেখো।

উত্তর: খাসিদের প্রধান দেবতার নাম উব্লাই নাংথউ। তারা এই দেবতাকে পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করে। খাসিদের চারটি উৎসব হলো—

১. পূজাপার্বণ, ২. বিয়ে উৎসব,

৩. অতিবৃষ্টির হাত থেকে বাঁচার অনুষ্ঠান এবং

৪. ফসলহানি থেকে বাঁচার অনুষ্ঠান।

প্রশ্ন: ম্রো জনগোষ্ঠীর ভাষার নাম কী? ইউনেসকো এ ভাষাকে ঝুঁকিপূর্ণ ভাষা বলেছে কেন? ম্রোদের ধর্ম সম্পর্কে চারটি বাক্য লেখো।

উত্তর: ম্রো জনগোষ্ঠীর ভাষার নাম ম্রো ভাষা।

ইউনেসকো ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। কারণ, সঠিক উপায়ে রক্ষণাবেক্ষণ করা না হলে ম্রো ভাষা হারিয়ে যেতে পারে ।

ম্রোদের ধর্ম সম্পর্কে চারটি বাক্য হলো—

১. ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম তোরাই।

২. ক্রামা নামে আরেকটি ধর্মমত আছে।

৩. ম্রোরা সাধারণত বৌদ্ধধর্মাবলম্বী।

৪. তাদের কেউ কেউ খ্রিষ্টধর্মও গ্রহণ করেছে।

প্রশ্ন: গারোদের ভাষার নাম কী? তাদের সমাজব্যবস্থা কেমন? গারোদের সমাজব্যবস্থা সম্পর্কে চারটি বাক্য লেখো।

উত্তর: গারোদের ভাষার নাম আচিক বা গারো ভাষা। গারোদের সমাজব্যবস্থা মাতৃতান্ত্রিক। তাদের সমাজের মা হলেন পরিবারের প্রধান।

গারোদের সমাজব্যবস্থা নিয়ে চারটি বাক্য হলো—

১. গারো মেয়েরা পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী।

২. মায়ের সূত্র ধরেই তাদের দল, গোত্র ও বংশ গড়ে ওঠে।

৩. বাবা পরিবারের দেখাশোনা করেন।

৪. বিয়ে, উত্তরাধিকার, সম্পত্তির ভোগ–দখল ইত্যাদি মাতৃগোত্রের পরিচয় হয়।

  • রাবেয়া সুলতানা, িশক্ষক
    বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা

Read full story at source