দুই মন্ত্রণালয়ের চার ক্যাটাগরির পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ
· Prothom Alo

দুই মন্ত্রণালয়ের অধীন চার ক্যাটাগরির পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে পিএসসি। মোট ৯৫ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। আজ সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
Visit fishroad-app.com for more information.
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ জন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর গবেষণা কর্মকর্তা পদে উত্তীর্ণ হয়েছেন ১৮ জন। একই মন্ত্রণালয়ের অধীন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) গবেষণা সহযোগী পদে ৩৭ জন এবং প্রশিক্ষক পদে ৩০ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
শিল্প মন্ত্রণালয়ের অধীন নবমসহ বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৫উত্তীর্ণ প্রার্থীদের জন্য নির্দেশনা—
১. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের BPSC Form-5A (Applicant's copy) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্র/তথ্যাদিসহ এক সেট আবেদনপত্র পিএসসির পরিচালক (ইউনিট-৭) বরাবর সরাসরি জমা প্রদান অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।
আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ: ১৩ এপ্রিল ২০২৬ (অফিস চলাকালে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত)। পরিচালক (ইউনিট-৭), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর সরাসরি জমা প্রদান অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।
কিরগিজ ভিসা জটিলতায় দেশে আটকে পড়েছেন দেড় শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী২. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমা প্রদানে ব্যর্থ হলে তাঁর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
৩. যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচিসংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি পরবর্তী সময় জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।