ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফ্রেন্ডশিপ একাডেমির সামার স্কুলে আবেদন চলছে
· Prothom Alo

উন্নয়ন খাতের চ্যালেঞ্জগুলো কেবল শ্রেণিকক্ষে বসে বোঝা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও প্রান্তিক মানুষের জীবনযাত্রা সম্পর্কে গভীর জ্ঞান। এই উদ্দেশ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ও ফ্রেন্ডশিপ একাডেমি যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে মাসব্যাপী সার্টিফিকেট কোর্স। সামার স্কুল অন ডেভেলপমেন্ট ইন প্র্যাকটিস–২০২৬ নামের এই কোর্সে পেশাজীবীরা আবেদন করতে পারেন।
Visit afnews.co.za for more information.
কোর্সের মূল লক্ষ্য
এই সামার স্কুলের প্রধান লক্ষ্য হলো তরুণ পেশাজীবীদের দক্ষ ও অঙ্গীকারবদ্ধ উন্নয়ন নেতা হিসেবে গড়ে তোলা। সামার স্কুলের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সামাজিক উদ্যোগ ও উন্নয়ন প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়ার মতো একদল দক্ষ তরুণ তৈরি করার জন্য কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ও ফ্রেন্ডশিপ একাডেমি। অংশগ্রহণকারীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি তৃণমূল পর্যায়ের উন্নয়নের আধুনিক পদ্ধতি ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণা প্রদান করা হবে। প্রান্তিক সম্প্রদায়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে নতুন নতুন উদ্ভাবনী সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করার জন্য এই সামার স্কুল।
কোর্সের বৈশিষ্ট্য
এই কোর্স মূলত যাঁরা ক্যারিয়ারের শুরুর দিকে আছেন বা নতুন স্নাতক সম্পন্ন করেছেন, তাঁদের জন্য ডিজাইন করা হয়েছে। কোর্সে দেশি–বিদেশি অভিজ্ঞ শিক্ষক ও উন্নয়নকর্মীদের সমন্বয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার সংমিশ্রণ রয়েছে। কর্মজীবী ও শিক্ষার্থীদের সুবিধার্থে ক্লাসগুলো কেবল সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার) অনুষ্ঠিত হবে। এ ছাড়া অংশগ্রহণকারীদের মাঠপর্যায়ের অভিজ্ঞতার জন্য গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে ফ্রেন্ডশিপের উন্নয়ন প্রকল্পগুলোয় দুই দিনের ফিল্ড ভিজিট বা সরেজমিনে পরিদর্শনের অনন্য সুযোগ থাকবে।
বিশ্বের শীর্ষ ১০ মেডিকেল বিশ্ববিদ্যালয় কোনগুলোআংশিক স্পনসরশিপ
কোর্সটি আংশিকভাবে স্পনসর করছে ফ্রেন্ডশিপ একাডেমি। মাঠ পরিভ্রমণের ফি হিসেবে ৯ হাজার টাকা প্রদান করতে হবে (গাইবান্ধা যাতায়াত, থাকা ও খাওয়া অন্তর্ভুক্ত)।
আবেদনের শেষ সময়: ১৪ এপ্রিল ২০২৬
কোর্সের সময়: ২৪ এপ্রিল থেকে ২৩ মে ২০২৬ (পাঁচ সপ্তাহ)
ক্লাসের স্থান: সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়
আবেদন করার নিয়ম
সামার স্কুলে যোগ দিতে আগ্রহী প্রার্থীরা অনলাইন ও ই–মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত জানতে ও ফরম পূরণ করতে ভিজিট করুন: www.friendship-edu.info