সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান উৎসব শুরু

· Prothom Alo

রাজধানীর সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজের গ্রেগরীয়ান সায়েন্স ক্লাবের উদ্যোগে স্কুল ক্যাম্পাসে শুরু হয়েছে ৬৯তম বার্ষিক ও ১৭তম জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৬। তিন দিনব্যাপী এ বিজ্ঞান উৎসবে ৬০টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। শুক্রবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ও গ্রেগরীয়ান হাসান মাহমুদ খাঁন। ১২ এপ্রিল এই উৎসব শেষ হবে। উৎসবে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

Visit betsport.cv for more information.

বেলুন উড়িয়ে বিজ্ঞান উৎসব উদ্বোধন করছেন প্রধান অতিথি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ও গ্রেগরীয়ান হাসান মাহমুদ খাঁন। পাশে উপস্থিত সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অতিথিরা। দেয়ালের ছবিতে পঞ্চাশের দশক থেকে গ্রেগরীয়ান সায়েন্স ক্লাবের বিভিন্ন আলোকচিত্র। উৎসবে আসা লোকজন। শিক্ষার্থীরা তাদের প্রজেক্ট অভিভাবকদের বোঝাচ্ছে। ‘খুদে বিজ্ঞানী’রা তাদের প্রজেক্ট বুঝিয়ে বলছে। শিক্ষার্থীদের তৈরি করা বিভিন্ন প্রজেক্ট দেখছেন অতিথিরা। পরিবেশ সম্পর্কিত নতুন নতুন উদ্ভাবন নিয়ে শিক্ষার্থীরা। বর্জ্য সম্পদের রূপান্তর প্রক্রিয়া বুঝিয়ে বলছে শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ও গ্রেগরীয়ান হাসান মাহমুদ খাঁন। পাশে উপস্থিত সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ব্রাদার প্লাসিড পিটার রিবেরু।

Read full story at source