ইরান যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে প্রভাব পড়েছে

· Prothom Alo

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান যুদ্ধে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। ইরানও এতে সম্মত হয়েছে। তবে সাময়িক সময়ের জন্য যুদ্ধ বন্ধ হলেও সারা বিশ্বে এর প্রভাব দেখা গেছে। যুদ্ধ শুধু ইরান বা আরব বিশ্বে সীমাবদ্ধ থাকেনি। প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। খাবার, জ্বালানি, কৃষি, অর্থনীতি থেকে শুরু করে খেলাধুলা ও সংস্কৃতিতে এর প্রভাব দেখা গেছে।

Visit afrikasportnews.co.za for more information.

১. দেশের তেলের পাম্পগুলোয় দীর্ঘ লাইন

হরমুজ প্রণালি বন্ধ থাকায় আমাদের দেশে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। মানুষের মধ্যে তেল না পাওয়ার দুর্ভাবনা তৈরি হয়েছে। ফলে বহু মানুষ যেকোনোভাবে তেল সংগ্রহ করতে চেষ্টা করেছেন। ফলে তেলের পাম্পগুলোয় দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি।

২. ভারতীয় রেস্টুরেন্ট থেকে মেনু উধাও

ভারতের অনেক রেস্টুরেন্টে বাটার চিকেন বা দোসার মতো খাবার আর পাওয়া যাচ্ছে না। কারণ, এসব রান্নায় যে গ্যাস লাগে, তা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে পাওয়া কঠিন হয়ে পড়েছে।

গম খেত

২. অস্ট্রেলিয়ার কৃষকেরা গম চাষ কমিয়েছেন

বিশ্বজুড়ে সার বা সারজাতীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় কৃষকেরা চিন্তিত। পৃথিবীর প্রায় এক-তৃতীয়াংশ সার পরিবহন হয় হরমুজ প্রণালি দিয়ে, যা কার্যত বন্ধ ছিল কয়েক সপ্তাহ ধরে।

৩. দক্ষিণ কোরিয়ায় গোসলে কম পানি ব্যবহারের পরামর্শ

দক্ষিণ কোরিয়ার মানুষকে কম সময় ধরে গোসল করতে বলা হয়েছে। কারণ, তাদের পানির গরম করার জন্য যে জ্বালানি লাগে তার বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে।

প্রথম ফোনালাপের গল্প

৪. শ্রীলঙ্কা ও লাওসে কম কাজ ও কম ক্লাস

জ্বালানি বাঁচাতে শ্রীলঙ্কায় ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে লাওসে সপ্তাহে মাত্র তিন দিন ক্লাস নেওয়া হয়েছে।

ফর্মুলা–ই গাড়ি

৫. ফর্মুলা ওয়ানের কিছু রেস বাতিল

মধ্যপ্রাচ্যের কিছু দেশে নিরাপত্তাঝুঁকির কারণে গুরুত্বপূর্ণ মোটর রেস বাতিল করা হয়েছে।

৬. ক্যানসারের ওষুধ পৌঁছাতে দেরি হতে পারে

দুবাই ও দোহার মতো গুরুত্বপূর্ণ কার্গো কেন্দ্র বন্ধ থাকায় ঠান্ডা পরিবেশে রাখা প্রয়োজন, এমন ওষুধ সময়মতো পৌঁছাতে সমস্যা হয়েছে।

গরমের দিনে ঠান্ডা পানি পান করলে কী ক্ষতি

৭. যুক্তরাষ্ট্রে বাড়ির দাম বেড়েছে

তেলের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতির ভয় তৈরি হয়েছে। ফলে ঋণের সুদের হার বেড়ে গেছে।

চিনি

৮. চিনির দাম বাড়তে পারে

বিশ্বের সবচেয়ে বড় চিনি উৎপাদনকারী দেশ ব্রাজিল এখন বেশি লাভের আশায় চিনির বদলে জ্বালানি উৎপাদনে ঝুঁকতে পারে।

৯. বিমানভাড়া বেড়ে যাচ্ছে

বিমানের জ্বালানির দাম বাড়ায় এয়ারলাইনগুলো বাড়তি খরচ যাত্রীদের ওপর চাপিয়ে দিয়েছে।

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পানিপথ ও প্রণালি কোনগুলোদক্ষিণ কোরিয়ার ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে আছে এমিরেটস এয়ারলাইনসের একটি এয়ারবাস এ৩৮০। ইরান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় উড়োজাহাজটিকে বিমানবন্দরেই পার্ক করে রাখা হয়েছে। ৫ মার্চ, ২০২৬

১০. হাজার হাজার ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় অনেক ফ্লাইট বাতিল হয়েছে। একই সঙ্গে জ্বালানির দামও বেড়েছে।

১১. ভেনেজুয়েলা আবার সার রপ্তানি করছে

যুক্তরাষ্ট্র তাদের কৃষকদের সহায়তা করতে ভেনেজুয়েলার ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে।

১২. রাশিয়ার আয় বাড়ছে

তেলের দাম বাড়ায় তেলনির্ভর অর্থনীতি হওয়ায় রাশিয়া কিছুটা লাভবান হয়েছে।

১৩. সিঁড়ি ব্যবহার বাড়ানো ও কম সময় দোকান খোলা রাখা

জ্বালানি সাশ্রয়ের জন্য কিছু দেশে লিফট ব্যবহার কমাতে বলা হয়েছে। কিছু অঞ্চলে দোকান খোলার সময় কমিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশে দোকান খোলা রাখার সময় নির্ধারণ করা হয়েছে রাত সাতটা পর্যন্ত।

একটি যুদ্ধ শুধু সীমান্তে আটকে থাকে না। যুদ্ধ পুরো পৃথিবীর জীবনযাত্রা, অর্থনীতি ও প্রতিদিনের অভ্যাস বদলে দিতে পারে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

আর্টেমিস–২ মিশনের নভোচারীরা পৃথিবীতে ফিরবেন যেভাবে

Read full story at source