চারুকলায় বৈশাখের শেষ মুহূর্তের জমজমাট প্রস্তুতি, উৎসবের আমেজ তুঙ্গে

· Prothom Alo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন উৎসবের ভরপুর আমেজ। পয়লা বৈশাখের শোভাযাত্রাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থী ও শিল্পীরা। রঙতুলির নিপুণ আঁচড়ে ধীরে ধীরে প্রাণ পাচ্ছে নানা মুখোশ ও দৃষ্টিনন্দন শিল্পকর্মগুলো। বাঁশ ও কাঠের কাঠামোয় যত্ন করে গড়ে তোলা হচ্ছে শোভাযাত্রার আকর্ষণীয় মোটিফগুলো, যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন শিল্পানুরাগী দর্শনার্থীরা। এবারের আয়োজনে বিশেষভাবে স্থান পেয়েছে পাঁচটি প্রতীকী মোটিফ। নতুন বছরকে বরণ করে নেওয়ার এই রঙিন প্রস্তুতির গল্পই ধরা পড়েছে ছবির ফ্রেমে। তাই ছবির গল্পেই রইল বিস্তারিত ...।

Visit asg-reflektory.pl for more information.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পা রাখলেই বোঝা যাচ্ছে নববর্ষ খুব দূরে নয়। চারুকলার আঙিনায় এখন উৎসবের উচ্ছ্বাস। তুলির নিপুণ ছোঁয়ায় ধীরে ধীরে প্রাণ পাচ্ছে বর্ণিল মুখোশ ও শিল্পকর্ম।রঙে রাঙা আঙুল, তুলির টানে জীবন্ত হয়ে ওঠা ক্যানভাস যেন নতুন বছরকে বরণের অপেক্ষায় আছে প্রতিদিন সকাল থেকে রাত—কোনো বিরাম নেই। শিক্ষার্থী, শিক্ষক আর শিল্পীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রাণ পাচ্ছে বিশাল সব মোটিফ ও মুখোশগুলো বাঁশ ও কাঠের কাঠামোয় ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে শোভাযাত্রার বিশাল স্ট্রাকচারগুলো প্রধান আকর্ষণ পাঁচটি প্রতীকী মোটিফ।মোরগ, ঘোড়া,দোতারা,পাখি ও পায়রা—প্রতিটি স্ট্রাকচারই বাঙালির সংস্কৃতি, সুর, গতি, প্রকৃতি ও শান্তির বার্তা বহন করছে। জয়নুল গ্যালারির সামনে মাটির সরায় আলপনা আঁকা আর মুখোশ তৈরির কাজ চলছে পুরোদমে বিভিন্ন মোটিফে রাঙানো সরাগুলো দর্শনার্থীদের জন্য আলাদা আকর্ষণ হয়ে উঠছে। ছোট ছোট শিল্পকর্মেও চলছে সমান ব্যস্ততা। জয়নুল গ্যালারিতে বিক্রি হচ্ছে শিল্পকর্মযা নববর্ষের আমেজকে আরও ছড়িয়ে দিচ্ছে।প্রতিটি মুখোশের নকশায় ফুটে উঠছে বাংলার ঐতিহ্যমুখোশে ফুটে উঠছে বাঘ, সিংহ, রাজা-রানি, ফুল-পাখির নান্দনিক রূপ।শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরাও যুক্ত হয়েছেন এই আয়োজনে। আসছেন দর্শনার্থীরাও প্রস্তুতির এই দিনগুলোই যেন একেকটি উৎসবফ্রেমবন্দি হচ্ছেন অনেকেই নান্দনিক চিত্রকর্মের সামনে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পালকিও রাখা আছে চারুকলা প্রাঙ্গণে দেয়ালচিত্রে এবার বেছে নেওয়া হয়েছে নকশিকাঁথার নকশা নকশিকাঁথার ফোঁড়ের মতো করে আঁকা হয়েছে হাতি , মাছ, বিড়াল , পাখির মতো নানা মোটিফ চারুকলার এই দীর্ঘকালের আয়োজন শুধু একটি শোভাযাত্রার প্রস্তুতি নয়, বরং বাঙালির ঐতিহ্য, সৃজনশীলতা ও সম্মিলিত চেতনার এক অনন্য বহিঃপ্রকাশ।এবারের নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। এই ভাবনাকে ধারণ করেই চারুকলার প্রতিটি কাজে ফুটে উঠছে দেশীয় সংস্কৃতি ও সময়ের বার্তা। আগামী ১৪ এপ্রিল সকালেই চারুকলা থেকে শুরু হবে সেই বহুল প্রতীক্ষিত বৈশাখী শোভাযাত্রা। রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমি ঘুরে আবারও চারুকলায় ফিরে আসবে এই শোভাযাত্রা

Read full story at source