সরকারি কর্ম কমিশন সচিবালয়ে চাকরি, পদ ৯০
· Prothom Alo

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ৯০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০ গ্রেডের ১৩ ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনপ্রক্রিয়া শুরু হবে ২৭ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০:০০টা থেকে।
Visit biznow.biz for more information.
চাকরির বিবরণ—
১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৬
গ্রেড ও বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. পদের নাম: প্রশিক্ষণ সহকারী
পদসংখ্যা: ০১
গ্রেড ও বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
কনস্টেবল নিয়োগ: দেশের ১ লাখ ২৬ হাজার তরুণের পুলিশ হওয়ার স্বপ্ন৩. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১২
গ্রেড ও বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৪. পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ০৫
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৩
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৫
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৭. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ০১
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৮. পদের নাম: অভ্যর্থনাকারী
পদসংখ্যা: ০১
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৯. পদের নাম: টেলিফোন অপারেটর
পদসংখ্যা: ০২
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১০. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ০৫
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
চিকিৎসক-প্রকৌশলীর বাইরে: বাংলাদেশের মেধাবীদের জন্য অ্যাকচুয়ারি পেশার অজানা সম্ভাবনা১১. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৩৬
গ্রেড ও বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
১২. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ০১
গ্রেড ও বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
১৩. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ০২
গ্রেড ও বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা—
১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম—
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি—
১ থেকে ১০ নং পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা;
১১ থেকে ১৩ নং পদের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
আবেদন ফরম জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা—
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৭ এপ্রিল ২০২৬, সকাল ১০:০০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১১ মে ২০২৬, বিকেল ৫:০০টা।