খুলনায় দোকানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

· Prothom Alo

খুলনার খালিশপুরের নয়াবাটি এলাকায় দোকানে ঢুকে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

Visit mchezo.co.za for more information.

নিহত নেতার নাম সোনা মিয়া (৩৮)। তিনি খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়ক ছিলেন। ওই এলাকায় দীর্ঘদিন ধরে মুদি ব্যবসা করতেন তিনি। ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল হাই (কালু) এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতের দিকে সোনা মিয়া তাঁর দোকানে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলাকারীরা তাঁর ডান হাতের বাহুতে অন্তত দুটি আঘাত করে। জীবন বাঁচাতে সোনা মিয়া দোকান থেকে বের হয়ে দৌড়ে পাশের একটি গুদামে আশ্রয় নেন। সেখানে কিছুক্ষণ পরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারী ব্যক্তিরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন সোনা মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত সোনা মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী প্রথম আলোকে বলেন, নিহত সোনা মিয়ার ডান হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

Read full story at source