মহাকাশ থেকে চাঁদ ও পৃথিবীর ছবি তোলার একাল সেকাল

· Prothom Alo

১৯৬৮ সাল। অ্যাপোলো ৮ মিশনের তিন নভোচারী চাঁদের উল্টো পিঠ দিয়ে চতুর্থবারের মতো উড়ে যাচ্ছেন। মহাকাশযানের দিক একটু ঘুরতেই হঠাৎ জানালার বাইরে এক জাদুকরী দৃশ্য ভেসে উঠল। ধূসর ও এবড়োখেবড়ো চাঁদের দিগন্তের ওপর দিয়ে উঁকি দিচ্ছে একটি নীল রঙের গোলক; পৃথিবী! হাতের সব কাজ ফেলে তাঁরা জানালার কাছে হুড়মুড় করে ছুটে গেলেন। পাইলট বিল অ্যান্ডার্স তাঁর রঙিন ক্যামেরার ফিল্মে সেই ঐতিহাসিক মুহূর্তটি বন্দী করলেন। বিখ্যাত সেই ছবির নাম দেওয়া হলো আর্থরাইজ বা পৃথিবীর উদয়।

এবার আসি বর্তমানের কথায়। এই তো সেদিন, ২০২৬ সালের ৭ এপ্রিল আর্টেমিস ২ মিশন থেকে আরেকটি অবিস্মরণীয় ছবি তোলা হলো। তবে এবার আর পৃথিবী উঠছে না, বরং বিশাল চাঁদের পেছনে পৃথিবীর অস্ত যাওয়ার ছবি তোলা হয়েছে! কিন্তু মজার ব্যাপার হলো, আগের সেই আর্থরাইজ ছবির সঙ্গে নতুন এই ছবির পেছনের গল্পে বিস্তর ফারাক রয়েছে। পার্থক্যটা কেন?

Visit casino-promo.biz for more information.

২০২৬ সালের ৭ এপ্রিল আর্টেমিস ২ মিশন থেকে তোলা বিশাল চাঁদের পেছনে পৃথিবীর অস্ত যাওয়ার ছবি

প্রথমত, অ্যাপোলো ৮ মিশনের ওই ছবিটা ছিল একেবারে হঠাৎ পাওয়া। নভোচারীদের কাছে ব্যাপারটা ছিল মেঘ না চাইতে বৃষ্টির মতো! কিন্তু আর্টেমিস ২ মিশনের ছবিটা ছিল পুরোপুরি নিখুঁত পরিকল্পনার অংশ। দ্বিতীয়ত, আর্টেমিস ২ মিশনের গতিপথ এমন ছিল যে, এই ছবি তোলার জন্য নভোচারীরা মাত্র একবারই সুযোগ পেয়েছিলেন। তবে অ্যাপোলো ৮ মিশনের চেয়ে তাঁরা চাঁদের অনেক বেশি দূরে ছিলেন। আর এই বিশাল দূরত্বের কারণে ছবি তোলার জন্য তাঁরা বেশ কিছুটা সময় হাতে পেয়েছিলেন। তাড়াহুড়ো করতে হয়নি।

ঘরে ফিরলেন আর্টেমিস ২ মিশনের ৪ নভোচারী
অ্যাপোলো ৮ মিশনের ওই ছবিটা ছিল একেবারে হঠাৎ পাওয়া। নভোচারীদের কাছে ব্যাপারটা ছিল মেঘ না চাইতে বৃষ্টির মতো! কিন্তু আর্টেমিস ২ মিশনের ছবিটা ছিল পুরোপুরি নিখুঁত পরিকল্পনার অংশ।

সবচেয়ে বড় পার্থক্য হলো প্রস্তুতিতে। বিল অ্যান্ডার্সরা যেমন হঠাৎ করে নীল পৃথিবী দেখে চমকে গিয়েছিলেন, আর্টেমিস ২ মিশনের নভোচারীদের বেলায় তা হয়নি। নাসা আগে থেকেই অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে প্রি-ভিজ্যুয়ালাইজেশন বা একটি কাল্পনিক দৃশ্য তৈরি করে রেখেছিল। মানে  নভোচারীরা আগে থেকেই ঠিকঠাক জানতেন, কখন কোন জায়গায় এবং কেমন দৃশ্য তাঁদের চোখের সামনে ধরা দিতে চলেছে!

অর্থাৎ, আর্টেমিস ২ মিশনের ছবিটি অ্যাপোলো ৮ মিশনের মতো ততটা স্বতঃস্ফূর্ত বা আবেগের বশবর্তী হয়ে তোলা ছিল না। এটি ছিল নিখুঁত পরিকল্পনা ও প্রযুক্তির ফসল।

সূত্র: দ্য ইকোনোমিস্টছবিতে দেখুন আর্টেমিস ২ মিশনের নভোচারীদের পৃথিবীতে ফেরা

Read full story at source