‘ওয়েলনেস বাই মুন’-এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বুশরা কবির

· Prothom Alo

রাজধানীর বনানী ১৩ নম্বর রোডে তৃতীয় শাখা চালু করতে যাচ্ছে ‘ওয়েলনেস বাই মুন’; একই সঙ্গে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন বুশরা কবির।

রাজধানীর লাক্সারি বিউটি ও ওয়েলনেস ব্র্যান্ড ‘ওয়েলনেস বাই মুন’ বনানী ১৩ নম্বর রোডে শিগগিরই চালু করতে যাচ্ছে তাদের তৃতীয় ও সিগনেচার শাখা। এই নতুন লাইফস্টাইল স্পেসে নারী ও পুরুষের জন্য আলাদা বিউটি স্যালন ও গ্রুমিং স্টুডিওর পাশাপাশি ‘ওয়েলনেস ব্রিউ’ নামে একটি বিশেষায়িত কফি শপ থাকবে।

Visit mchezo.co.za for more information.

এই সম্প্রসারণের অংশ হিসেবে ওয়েলনেস বাই মুন সুপরিচিত ইনফ্লুয়েন্সার ও ব্লগার বুশরা কবিরকে তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। বুধবার বিকেলে গুলশানের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মনোয়ারা চৌধুরী মুন।

মনোয়ারা চৌধুরী মুন বলেন, বুশরা কবির আত্মবিশ্বাস, আভিজাত্য ও ক্ষমতায়নের প্রতীক, যা ব্র্যান্ডটির দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই অংশীদারত্বের মাধ্যমে আরও বেশি মানুষকে স্বাস্থ্য, সৌন্দর্য ও আত্মবিশ্বাসের যত্নে উদ্বুদ্ধ করার লক্ষ্য রয়েছে।
বুশরা কবির বলেন, নিজের যত্ন নেওয়া ও ব্যক্তিগত সুস্থতাকে গুরুত্ব দেওয়া আত্মবিশ্বাস ও সুখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি আনন্দিত, যা মানুষকে সৌন্দর্য ও সুস্থতাকে অগ্রাধিকার দিতে অনুপ্রাণিত করে।

নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বুশরা কবির এখন থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রচারণা ও ক্যাম্পেইনে অংশ নেবেন। আধুনিক সৌন্দর্যসেবা ও আভিজাত্যের সমন্বয়ে দেশে ওয়েলনেস সেবাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই ব্র্যান্ডটির লক্ষ্য।

উল্লেখ্য, বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় দুটি শাখা আছে ওয়েলনেস বাই মুন–এর। চলতি বছরে আরও পাঁচটি নতুন শাখা চালুর পরিকল্পনা আছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
পাশাপাশি ২০২৭ সালে শ্রীলঙ্কায় কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ থেকে একটি বৈশ্বিক ওয়েলনেস ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় ওয়েলনেস বাই মুন।

ছবি: ওয়েলনেস বাই মুন

Read full story at source