সপ্তাহের মাঝামাঝি আপনার মনের অবস্থা কিছুটা বদলাবে

· Prothom Alo

অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া

Visit biznow.biz for more information.

  • এ সপ্তাহের রাশিফল (১৮ এপ্রিল-২৪ এপ্রিল ২০২৬)

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

মেষ রাশি

এ সপ্তাহে আপনার ভেতরের শক্তি, আত্মবিশ্বাস এবং নিজের সিদ্ধান্তে অটল থাকার ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে। ফলে আপনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পারবেন এবং আশপাশের মানুষদের ওপর প্রভাব ফেলতে সক্ষম হবেন।

সপ্তাহের শুরুতে মন থাকবে বেশ আবেগপূর্ণ ও উদ্যমে ভরা, হঠাৎ কিছু সিদ্ধান্ত নিতে ইচ্ছা হতে পারে বা নতুন কিছু শুরু করার তাগিদ অনুভব করবেন। ধীরে ধীরে আপনার মনোযোগ সরে যাবে অর্থনৈতিক বিষয় ও পরিবারের দিকে—পরিবারের সঙ্গে সময় কাটানো, অর্থ নিয়ে পরিকল্পনা করা বা কিছু গুরুত্বপূর্ণ খরচের চিন্তা মাথায় আসতে পারে।

সপ্তাহের শেষ দিকে যোগাযোগ, বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলা, ছোটখাটো ভ্রমণ বা নতুন কোনো সংযোগ তৈরি করার সম্ভাবনা বাড়বে। তবে ভেতরে–ভেতরে কিছু দুশ্চিন্তা, অজানা ভয় বা অতিরিক্ত চিন্তা কাজ করতে পারে, যা আপনার ঘুমের ওপর প্রভাব ফেলতে পারে এবং অপ্রয়োজনীয় খরচের প্রবণতাও বাড়াতে পারে। একই সঙ্গে কর্মক্ষেত্রে দায়িত্ব ও চাপ কিছুটা বাড়বে, আপনার ওপর গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আসতে পারে, যা আপনাকে আরও একাগ্র ও মনোযোগী হতে বাধ্য করবে।

সব মিলিয়ে এই সময়ে আপনি নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন। তবে অর্থ ব্যবস্থাপনা ও মানসিক ভারসাম্য ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে)

বৃষ রাশি

আপনার ভেতরে কিছুটা নিঃসঙ্গতা বা নিজের মধ্যে ডুবে থাকার প্রবণতা দেখা দিতে পারে। আপনি চারপাশ থেকে একটু দূরে সরে গিয়ে নিজের চিন্তা ও অনুভূতিগুলো গুছিয়ে নিতে চাইবেন। শরীর-মন হতে পারে কিছুটা ভারী বা ক্লান্ত, বিশ্রামের প্রয়োজন অনুভব করবেন এবং একা থাকতে ইচ্ছা হতে পারে। এরপর ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে এবং আপনি নিজেকে নতুনভাবে গুছিয়ে নিতে শুরু করবেন, নিজের ইমেজ ও ব্যক্তিত্ব নিয়ে সচেতনতা বাড়বে।

সপ্তাহের শেষের দিকে মনোযোগ চলে যাবে অর্থ ও পরিবারের দিকে—আয়, খরচ বা পরিবারের দায়িত্ব নিয়ে ভাবনা বাড়তে পারে এবং পরিবারের সঙ্গে সময় কাটানো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বন্ধু বা পরিচিতদের মাধ্যমে কিছু নতুন সুযোগ বা লাভের সম্ভাবনাও তৈরি হতে পারে, যা আপনাকে মানসিকভাবে উৎসাহ দেবে। একই সঙ্গে একাডেমিক ক্যারিয়ার ও জ্ঞানসংক্রান্ত বিষয়গুলোতেও সহায়তা পাবেন—পড়াশোনা, পরিকল্পনা বা ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে ভাবার জন্য এটি ভালো সময়।

মিথুন রাশি (২২ মে-২১ জুন)

মিথুন রাশি

সপ্তাহটি আপনার জন্য অনেকটাই সামাজিক এবং লক্ষ্যভিত্তিক হতে চলেছে। আপনি বন্ধু, পরিচিতজন বা নেটওয়ার্কের মাধ্যমে কিছু ইতিবাচক ফল বা সুযোগ পেতে পারেন, যা আপনাকে মানসিকভাবে উৎসাহিত করবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুনভাবে ভাবতে সাহায্য করবে। তবে ধীরে ধীরে আপনার একাকিত্ব, অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপ অনুভব হতে পারে। তাই নিজেকে সময় দেওয়া জরুরি হবে।
সপ্তাহের শেষের দিকে আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে। আপনি নিজেকে নতুনভাবে প্রকাশ করতে চাইবেন, নিজের সিদ্ধান্তে দৃঢ়তা আসবে। কর্মক্ষেত্রে এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ—আপনার কাজ, দক্ষতা বা দায়িত্বের জন্য স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে, নতুন কোনো সুযোগ বা দায়িত্বও আসতে পারে, যা আপনার ভবিষ্যতের জন্য ভালো ভিত্তি তৈরি করবে। তবে হঠাৎ কিছু পরিবর্তন বা অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে, যা আপনাকে মানসিকভাবে চ্যালেঞ্জ করবে, তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো গুরুত্বপূর্ণ।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই)

কর্কট রাশি

আপনার জন্য কর্মজীবন ও দায়িত্বের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে চলতি সপ্তাহ। কাজের চাপ কিছুটা বেশি অনুভূত হতে পারে এবং আপনাকে নিজের দক্ষতা প্রমাণ করার জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে। তবে এই পরিশ্রমই ধীরে ধীরে সাফল্যের পথে নিয়ে যাবে।

সপ্তাহের মাঝামাঝি আপনি প্রচেষ্টার ফল পেতে শুরু করবেন—লাভ, প্রশংসা বা কোনো কাঙ্ক্ষিত সুযোগ আসতে পারে, যা আপনাকে মানসিকভাবে অনেকটা স্বস্তি দেবে। এরপর ধীরে ধীরে আপনার মন একটু বিশ্রাম ও একান্ত সময়ের দিকে ঝুঁকতে পারে, নিজের ভেতরের চিন্তা ও অনুভূতিগুলো নিয়ে ভাবার প্রয়োজন অনুভব করবেন। এই সময় ভাগ্যও আপনার পাশে থাকবে—পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা বা নতুন কিছু শেখার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হতে পারে। পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে কিছু দায়িত্ব বা সিরিয়াসনেস আসতে পারে, যা আপনাকে আরও পরিণতভাবে পরিস্থিতি সামলাতে শেখাবে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট)

সিংহ রাশি

এ সপ্তাহে একদিকে আপনি ভাগ্যের সহায়তা পাবেন, অন্যদিকে শিক্ষা এবং নিজের দৃষ্টিভঙ্গির প্রসারের সময় হিসেবে কাজ করবে। শুরুতেই আপনি কিছুটা আশাবাদী ও অনুপ্রাণিত অনুভব করবেন, নতুন কিছু শেখার আগ্রহ বা ভবিষ্যৎ নিয়ে বড় কোনো পরিকল্পনা করার ইচ্ছা জাগতে পারে। আপনার মনোযোগ কাজ ও দায়িত্বের দিকে চলে যাবে—ক্যারিয়ারে নিজেকে প্রমাণ করার সুযোগ আসতে পারে এবং আপনার প্রচেষ্টার জন্য প্রশংসা বা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা থাকবে।

সপ্তাহের শেষের দিকে আপনি বন্ধু বা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক ফল পেতে পারেন, নতুন পরিচয় বা নেটওয়ার্ক তৈরি হতে পারে, যা ভবিষ্যতে কাজে লাগবে। তবে এ সময় প্রতিযোগিতা বা চাপও কিছুটা অনুভূত হতে পারে, তাই ধৈর্য ধরে এগোনো জরুরি। ভেতরে–ভেতরে কিছু দুশ্চিন্তা বা অতিরিক্ত ভাবনা কাজ করতে পারে, যা আপনাকে কখনো কখনো বিভ্রান্ত করতে পারে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

কন্যা রাশি

আপনার জন্য কিছুটা গভীর পরিবর্তন, মানসিক ওঠানামা এবং ধীরে ধীরে উন্নতির একটি মিশ্র সময় হতে চলেছে এই সময়টা। সপ্তাহের শুরুতেই আপনি ভেতরে–ভেতরে অস্থিরতা বা অনিশ্চয়তা অনুভব করতে পারেন। কিছু বিষয় আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে হতে পারে। ফলে মন একটু ভারী বা চিন্তিত থাকতে পারে। তবে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করবে। আপনি নতুন করে আশাবাদী হয়ে উঠবেন। এ সময় ভাগ্যের সহায়তা পেতে পারেন, কোনো ভালো খবর বা সুযোগ আসতে পারে, যা আপনাকে মানসিকভাবে হালকা করবে।

সপ্তাহের শেষের দিকে আপনার ফোকাস চলে যাবে কাজ ও দায়িত্বের দিকে। এ সময় আপনি নিজের দক্ষতা প্রমাণ করার ভালো সুযোগ পাবেন। সম্পর্কের ক্ষেত্রেও যোগাযোগ বাড়বে, কারও সঙ্গে বোঝাপড়া বা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একই সঙ্গে আপনার ভেতরের সৃজনশীলতা বা নতুন কিছু করার ইচ্ছাও জাগ্রত হবে, যা আপনাকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে সাহায্য করবে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

তুলা রাশি

সপ্তাহটি আপনার জন্য সম্পর্ক, মানসিক গভীরতা এবং ধীরে ধীরে ভাগ্যের উন্নতির একটি সময় হিসেবে কাজ করবে। আপনি অন্যদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্কের দিকে বেশি মনোযোগ দেবেন—কাছের মানুষ বা সঙ্গীর সঙ্গে আবেগপূর্ণ আলোচনা বা বোঝাপড়া বাড়তে পারে। তবে এরপর কিছুটা মানসিক চাপ তৈরি হতে পারে, বিশেষ করে কোনো গোপন বিষয়, ভুল–বোঝাবুঝি বা অতিরিক্ত চিন্তার কারণে ভেতরে অস্থিরতা অনুভব করতে পারেন। ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তিত হবে এবং আপনি আবার আশাবাদী হয়ে উঠবেন। ভাগ্য সহায় হতে শুরু করবে, নতুন কিছু শেখা, ভ্রমণ বা ভবিষ্যৎ পরিকল্পনায় ইতিবাচক অগ্রগতি দেখা যাবে। একই সঙ্গে কাজের জায়গায় চাপ কিছুটা বাড়তে পারে, আপনাকে দায়িত্বশীলভাবে সবকিছু সামলাতে হবে। বাড়ি বা ব্যক্তিগত জীবনে স্থিরতা বজায় রাখার চেষ্টা করলে মানসিক শান্তি ফিরে পাবেন।

শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

বৃশ্চিক রাশি

এই সপ্তাহ আপনাকে শেখাবে—সবকিছু নিয়ন্ত্রণে রাখা যায় না, কিন্তু নিজেকে সামলে নেওয়া যায়। শুরুতেই কাজ, দায়িত্ব বা প্রতিযোগিতার একটা চাপ অনুভব করতে পারেন, যেন চারপাশে সবাই কিছু না কিছু আশা করছে আপনার কাছ থেকে। আপনি চাইলে এই চাপকে শক্তিতে পরিণত করতে পারবেন, কারণ ভেতরে–ভেতরে আপনার লড়াই করার ক্ষমতা বেশ শক্তিশালী থাকবে।

মাঝামাঝি সময়ে হঠাৎ করে ফোকাস চলে যেতে পারে অন্যদের দিকে—সম্পর্ক, সঙ্গী বা কাছের মানুষের আচরণ আপনাকে ভাবাবে। কারও সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বা সিদ্ধান্ত হতে পারে, যেখানে আপনাকে একটু ধৈর্য ধরেই এগোতে হবে। সব কথা একবারে না বলে, সময় নিয়ে বলাই ভালো হবে।

সপ্তাহের শেষভাগ নিজের ভেতরের ভয়, সন্দেহ বা পুরোনো কোনো বিষয় মাথায় আসতে পারে। কিন্তু এটাকেই আপনি নিজের শক্তিতে পরিণত করতে পারবেন, যদি এড়িয়ে না গিয়ে বোঝার চেষ্টা করেন।

একটা বিষয় মনে রাখুন, এই সময়টা আপনি যতটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ততটাই এই সপ্তাহ আপনার পক্ষে যাবে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

ধনু রাশি

আপনার ভেতরে একধরনের আনন্দ আর সুখের অনুভূতি কাজ করবে সপ্তাহের শুরুতে। নিজের পছন্দের কাজ করতে ইচ্ছে করবে, মন চাইবে একটু নিজের মতো সময় কাটাতে। সৃজনশীল কিছু করার ইচ্ছা জাগতে পারে, কিংবা কারও সঙ্গে আবেগঘন মুহূর্তও তৈরি হতে পারে।

তবে এই আরামদায়ক অনুভূতিটার মধ্যেই ধীরে ধীরে বাস্তবতা সামনে চলে আসবে। দায়িত্ব, কাজের চাপ বা প্রতিদিনের রুটিন আপনাকে সিরিয়াস করে তুলবে। কিছু অসমাপ্ত কাজ শেষ করার তাগিদ অনুভব করবেন, আর এতে একটু ক্লান্তিও আসতে পারে। তাই নিজের শরীর ও বিশ্রামের দিকেও নজর দেওয়া জরুরি হবে।

সপ্তাহের শেষ দিকে আপনার মনোযোগ ঘুরে যাবে অন্যদের দিকে। সম্পর্ক, কাছের মানুষ বা কোনো পার্টনারশিপ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কেউ আপনার কাছ থেকে সময়, বোঝাপড়া বা সমর্থন চাইতে পারে, আর আপনাকেও সেখানে ভারসাম্য রেখে এগোতে হবে।

সপ্তাহের শুরুটা আনন্দের, মাঝটা দায়িত্বের, আর শেষটা সম্পর্কের—এই তিনের ভারসাম্য রাখতে পারলেই আপনি পুরো সময়টা সুন্দরভাবে সামলাতে পারবেন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

মকর রাশি

সপ্তাহের শুরুতে মনটা বেশি থাকবে নিজের জায়গা, নিজের মানুষ আর নিজের কমফোর্ট জোনে। বাড়িতে সময় কাটাতে ইচ্ছা করবে, পুরোনো স্মৃতি বা আবেগ আপনাকে একটু নরম করে তুলতে পারে। আপনি হয়তো বাইরের দৌড়ঝাঁপ থেকে কিছুটা দূরে সরে গিয়ে নিজের মতো থাকতে চাইবেন।

কিন্তু এই শান্ত ভাবটা বেশি দিন থাকবে না। ধীরে ধীরে আপনার মধ্যে একটা হালকা আনন্দ, সৃজনশীলতা বা কিছু উপভোগ করার ইচ্ছা জাগবে, কিছু নতুন করতে মন চাইবে। কারও সঙ্গে ভালো সময় কাটানো বা নিজের পছন্দের কাজের দিকে টান অনুভব করবেন।

সপ্তাহের শেষ দিকে আবার বাস্তবতা সামনে চলে আসবে। কাজ, দায়িত্ব, রুটিন—এসব আপনাকে আবার সিরিয়াস করে তুলবে। কিছু অসমাপ্ত কাজ শেষ করতে হতে পারে বা হঠাৎ করেই ব্যস্ততা বেড়ে যেতে পারে, তাই সময় ম্যানেজ করা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে।

একটা জিনিস খেয়াল রাখবেন, এই সপ্তাহে আপনার মুড বারবার বদলাতে পারে। তাই নিজের ভেতরের শান্তিটা ধরে রাখা এবং ধীরে ধীরে কাজের দিকে ফোকাস ফিরিয়ে আনা—এই দুটোই আপনাকে ব্যালান্সে রাখবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কুম্ভ রাশি

এই সপ্তাহটাকে এককথায় বলা যায়—বাইরের দৌড় আর ভেতরের শান্তির টানাপোড়েন। শুরুতেই মনে হবে আপনি যেন একটু বেশি ব্যস্ত হয়ে গেছেন—ছোট ছোট কাজ, কথাবার্তা, যোগাযোগ সব একসঙ্গে চলছে। আপনি নিজেও অবাক হতে পারেন, কত দ্রুত সবকিছু সামলাচ্ছেন।

কিন্তু এই গতির মাঝেই হঠাৎ একটা বিরতি আসবে। মন নিজে থেকেই একটু ধীর হয়ে যাবে, আর তখন আপনি বুঝতে পারবেন, আপনার আসলে একটু নিজের সময় দরকার। কাছের মানুষ, নিজের জায়গা, চেনা পরিবেশ—এসবের প্রতি টান বাড়বে। বাইরের চেয়ে ভেতরের দিকটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হবে।

তারপর আবার হালকা একটা পরিবর্তন—আপনি নিজেকে একটু মুক্ত করতে চাইবেন। মন চাইবে হাসতে, উপভোগ করতে, নিজের মতো করে কিছু করতে। হয়তো কোনো ছোট আনন্দ, কোনো মানুষ বা কোনো কাজ আপনাকে আবার প্রাণবন্ত করে তুলবে।
এ সপ্তাহে সবচেয়ে বড় বিষয় হলো, আপনার ভেতরের মুডই সব ঠিক করে দেবে। আপনি যদি নিজেকে বুঝে চলতে পারেন, কখন ধীর হতে হবে আর কখন এগোতে হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

এ সপ্তাহের শুরুতেই আপনি কিছুটা বাস্তবধর্মী চিন্তার মধ্যে ঢুকে যেতে পারেন। বিশেষ করে অর্থনৈতিক বিষয়, দায়িত্ববোধ, নিজের নিরাপত্তা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবনা বেশি কাজ করবে। মনে হতে পারে—সবকিছু একটু গুছিয়ে নেওয়া দরকার, কোথায় কীভাবে ব্যয় করবেন বা কীভাবে স্থিরতা আনা যায়, এসব হিসাব মাথায় ঘুরতে থাকবে।

সপ্তাহের মাঝামাঝি আপনার মনের অবস্থা কিছুটা বদলাবে। তখন আপনি আগের চেয়ে বেশি যোগাযোগমুখী হয়ে উঠতে পারেন। কারও সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে, নিজের ভাবনা ভাগ করে নিতে চাইবেন। নতুন কিছু জানার আগ্রহ বাড়বে এবং ছোটখাটো কাজ বা চলাফেরার মধ্যে নিজেকে ব্যস্ত রাখলেও এতে একটা স্বস্তি ও ছন্দ খুঁজে পাবেন।

তবে সপ্তাহের শেষের দিকে আবার আপনি একটু অন্তর্মুখী হয়ে যেতে পারেন। নিজের মতো সময় কাটাতে চাইবেন, বাইরের পরিবেশ থেকে একটু দূরে থাকতে ইচ্ছে করবে। এ সময় কিছু পুরোনো অনুভূতি বা চিন্তা মনে ভেসে উঠতে পারে, যা আপনাকে কিছুটা চুপচাপ করে তুলবে। কিন্তু এই নীরব সময়টাও গুরুত্বপূর্ণ। কারণ, এটি আপনাকে নিজের ভেতরের ভারসাম্য বুঝতে সাহায্য করবে।

আবেগের কারণে হঠাৎ কিছু খরচ হয়ে যেতে পারে কোন রাশির জাতকের

Read full story at source