একঝলক (১৯ এপ্রিল ২০২৬)

· Prothom Alo

কাঞ্চন ফুলের ওপর বসেছে মৌটুসী পাখি। হাজারীবাগ, রাঙামাটি, ১৯ এপ্রিলকালীগঙ্গা নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছের ঘের তৈরি করা হয়েছে। এতে নদীতে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। বালিরটেক, মানিকগঞ্জ, ১৯ এপ্রিলধীরে ধীরে বড় হচ্ছে কাঁচকলা। পাঁচ থেকে ছয় মাসের মধ্যে পরিপক্ব হয় এই কলা। শিলছড়ি মুখ, রাঙামাটি, ১৯ এপ্রিলসবুজের মধ্যে ফুটেছে লাল কৃষ্ণচূড়া। কলেজ গেট, খাগড়াছড়ি, ১৯ এপ্রিলসড়কের পাশে ঘুরে বেড়াচ্ছে ছোট জাতের পনি ঘোড়া। মোস্তফার মোড়, খুলনা, ১৯ এপ্রিলসিটি বাইপাস সড়ক ধরে নসিমনে খড় বোঝাই করে নিয়ে যাচ্ছেন চালক। সারা বছর খড়ের চাহিদা থাকলেও বর্ষা মৌসুমের আগে এর চাহিদা আরও বৃদ্ধি পায়। মোস্তফার মোড়, খুলনা, ১৯ এপ্রিলচা–পাতা তুলতে সকাল সকাল বাগানে যাচ্ছেন নারী শ্রমিকেরা। লাক্কাতুরা, সিলেট, ১৯ এপ্রিলগরমে কলার চাহিদা বাড়তে থাকে। আড়ত থেকে কলা কিনে তা খুচরা বিক্রির জন্য সাজিয়ে রাখছেন বিক্রেতা। বন্দরবাজার, সিলেট, ১৯ এপ্রিলছানাদের নিয়ে নদীর পানিতে সাঁতার কাটছে দুটি রাজহাঁস। বড়িবাড়ি, কিশোরগঞ্জ, ১৯ এপ্রিলজমির পাশেই ধান সেদ্ধ করার কাজে ব্যস্ত হাওরের কৃষক। বাকুলিয়া হাওর, কিশোরগঞ্জ, ১৯ এপ্রিলজীবিকার তাগিদে ভোরেই কাজে নেমেছেন নারী ও পুরুষ শ্রমিকেরা। শাহজালাল উপশহর, সিলেট, ১৯ এপ্রিল

Visit casino-promo.biz for more information.

Read full story at source