চাঁদে বিরল খনিজ আবিষ্কার করেছেন চীনের বিজ্ঞানীরা

· Prothom Alo

চাঁদে বর্ণহীন, স্বচ্ছ ও ভঙ্গুর প্রকৃতির নতুন খনিজ আবিষ্কার করেছেন চীনের বিজ্ঞানীরা। বিরল খনিজটি এলইডি প্রযুক্তিতে বিপ্লব ঘটাতে পারে বলে ধারণা করছেন তাঁরা। সেরিয়াম–ম্যাগনেশিয়াম চেঞ্জসাইট নামের খনিজটি চীন থেকে উদ্ধার হওয়া প্রথম চন্দ্র উল্কাপিণ্ড বিশ্লেষণ করে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে চায়না জিওলজিক্যাল সার্ভে। নতুন এই আবিষ্কারকে বহির্জাগতিক ভূতত্ত্বের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নতুন খনিজটিতে বেশ কিছু অস্বাভাবিক ভৌত বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে অন্যতম হলো এর বিশেষ ফ্লুরোসেন্স ইফেক্ট বা প্রতিপ্রভা প্রভাব। খনিজটির দানার আকার ১০ মাইক্রোমিটারের কম। ধারণা করা হচ্ছে, চাঁদের চরম তাপমাত্রা ও চাপের ফলে খনিজটি গঠিত হয়েছে। খনিজটি বিভিন্ন শিল্পে প্রয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অত্যন্ত সাশ্রয়ী ও উচ্চ ক্ষমতাসম্পন্ন এলইডি তৈরিতে খনিজটি বৈপ্লবিক ভূমিকা রাখতে পারে।

Visit newsbetting.club for more information.

কমিশন অন নিউ মিনারেলস অ্যান্ড মিনারেল নেমসের মতে, খনিজটির ফ্লুরোসেন্ট গুণের কারণে এটি পরবর্তী প্রজন্মের এলইডি পণ্যের জন্য একটি শক্তিশালী উৎস হতে পারে। এ ছাড়া এর গঠন কাঠামো বিশ্লেষণ করে বর্তমানে ইলেকট্রনিকস পণ্যে ব্যবহৃত সিনথেটিক উপাদানগুলোর গুণমান ও কার্যকারিতা বাড়ানোর সুযোগ পাওয়া যাবে।

বর্তমানে চাঁদের পরিবেশে সেরিয়াম ও ম্যাগনেশিয়াম কীভাবে একে অপরের সঙ্গে বিক্রিয়া করে, তা জানার মাধ্যমে চাঁদের গঠন প্রক্রিয়া সম্পর্কে আরও গভীর ধারণা নেওয়ার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। খনিজটি আবিষ্কারের ফলে পৃথিবী ও চাঁদের ভূতাত্ত্বিক ইতিহাসের মধ্যে সংযোগ স্থাপনের নতুন সুযোগ পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Read full story at source