‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত’
· Prothom Alo
বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। শ্রমিকদের আত্মত্যাগের এই দিন সারা বিশ্বে একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত’। দেশের বিভিন্ন অঞ্চলের শ্রমিকদের নিয়ে ছবির গল্প
Visit asg-reflektory.pl for more information.
পাহাড়ি পথে নিত্যদিনের সংগ্রাম। সাপছড়ি, রাঙামাটি, ৩০ এপ্রিলপাহাড়ে বাগান থেকে রোজেলা বা চুকুর ফল সংগ্রহ করছেন নারী শ্রমিক। দেবতাছড়ি, রাঙামাটি, সম্প্রতি তোলাশ্রমে ঘামে কাজটি করে মজুরি মেলে যৎসামান্য। কাজীপাড়া, কাহালু, বগুড়া, ৩০ এপ্রিলরোদ–বৃষ্টি–ঝড়ে প্রতিদিনই হাড়ভাঙা পরিশ্রম করতে হয় এই শ্রমিকের। আদমপুর, ফরিদপুর, ৩০ এপ্রিলশহরের ব্রিজ রোডে কারখানায় ঝুঁকিপূর্ণ কাজ করছে এক শিশুশ্রমিক। ব্রিজ রোড, গাইবান্ধা, ৩০ এপ্রিলজাহাজ তৈরি ও মেরামতের কারখানায় কাজে ব্যস্ত শ্রমিক। ডকইয়ার্ড, খুলনা, ৩০ এপ্রিলসারা দিন কাঠ টানার কাজে ব্যস্ত শ্রমিকেরা। সপুরা, রাজশাহী, ৩০ এপ্রিলইটভাটায় কাজ করছেন শ্রমিকেরা। আকচা, ঠাকুরগাঁও, সম্প্রতি তোলামাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষিশ্রমিকেরা। দল বেঁধে দূরের জমি থেকে ধান কেটে গৃহস্থের বাড়িতে নিয়ে যাচ্ছেন। পীরগাছা, রংপুর, ৩০ এপ্রিলরোদ–বৃষ্টিতে বৈদ্যুতিক সঞ্চালন লাইনে জরুরি কাজ করছেন দুই শ্রমিক। পিয়ারপুর, ফরিদপুর, ৩০ এপ্রিলভৈরব নদে কার্গো থেকে বস্তাভর্তি সিমেন্ট তীরে নামানোর কাজ করছেন শ্রমিকেরা। ভৈরব নদ ঘাট, যশোর, ৩০ এপ্রিলধানের চিটা বের করছেন পাহাড়ি কৃষিশ্রমিকেরা। জামছড়ি, বান্দরবান, ৩০ এপ্রিলজ্বালানি ট্রাক থেকে নামাচ্ছেন দুই শ্রমিক। দাউদকান্দি, কুমিল্লা, ১ মে