আপনিও কি ডিজিটাল স্ন্যাকিং-এ আসক্ত? এভাবেই নষ্ট হচ্ছে আপনার মনোযোগ

· Prothom Alo

সকালের অ্যালার্ম বন্ধ করার আগেই চোখ চলে যায় ফোনের নোটিফিকেশনে। সারাদিনের কাজের অবসরে, আড্ডার ফাকে, চলতে ফিরতে অথবা যে কোন সময়ই ফোন হাতে একটু দেখে নেওয়া থেকে রাতে ঘুমের আগে শেষ স্ক্রলিং। আমরা ভাবি এগুলো সামান্য অভ্যাস। কিন্তু এই অল্প অল্প দেখার প্রবণতাই এখন তৈরি করেছে একটি নতুন বাস্তবতা, ডিজিটাল স্ন্যাকিং।

Visit bettingx.club for more information.

খাবারের মতোই আমরা এখন তথ্যও “স্ন্যাক” করছি অল্প, দ্রুত, বারবার। আর এই অভ্যাসই নিঃশব্দে বদলে দিচ্ছে আমাদের মনোযোগ, চিন্তার গভীরতা এবং দৈনন্দিন জীবন যাপন। দিনের শুরু থেকে শেষ, একটি ছোট স্ক্রিনই যেন আমাদের জীবনের বড় অংশ দখল করে নিয়েছে। সকালে ঘুম থেকে চোখ খুলেই ফোন, ঘুমানোর আগেও ফোন। আর দিনের যে কোন সময় অবসর পেলেই স্ক্রলিং। কখনও সচেতন ভাবে আবার কখনও নিজের অজান্তেই হাতে উঠে আসে ফোন, চোখ বন্দী স্ক্রিনে। অনেকের কাছেই এটি শুধুই অভ্যাস মনে হলেও, বিশেষজ্ঞরা বলছেন এটি ধীরে ধীরে আসক্তিতে রূপ নিতে পারে।

ডিজিটাল স্ন্যাকিং আসলে কী?

ডিজিটাল স্ন্যাকিং হলো এমন একটি আচরণ। যেখানে আমরা দীর্ঘ সময় ধরে মনোযোগ দিয়ে কিছু দেখার বা পড়ার বদলে ছোট ছোট কনটেন্ট যেমন রিল, পোস্ট, নোটিফিকেশনে বারবার নজর দিচ্ছি। আপাত দৃষ্টিতে এটিকে থুব সাধারণ মনে হলেও, ধীরে ধীরে এটি আমাদের মস্তিষ্ককে “দ্রুত উদ্দীপনা”-র ওপর নির্ভরশীল করে তোলে।
সম্প্রতি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা জানান, যখনই আমরা অস্বস্তি, বিরক্তি, মানসিক চাপ বা একাকিত্ব এড়াতে ফোনের দিকে ঝুঁকি। তখনই এই চক্র শুরু হয়। ফোন তখন শুধু ডিভাইস নয়, হয়ে ওঠে মানসিক আশ্রয়। এর থেকেই শুরু হয় ডিজিটাল স্ন্যাকিং। অর্থাৎ একটু বিরক্ত লাগলেই রিলস দেখা, কিছুটা মানসিক চাপ অনুভব করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো আর একাকিত্ব ঘোচাতে বারবার নোটিফিকেশন চেক করা।

এই ডিজিটাল স্ন্যাকিং–এর প্রতিবারই মস্তিষ্ক পায় দ্রুত ডোপামিনের ছোট ডোজ। ফলে এটি একটি “রিলিফ লুপ”-এ পরিণত হয়। যেখানে আপনি স্বস্তি খুঁজতে গিয়ে বারবার ফিরে যাচ্ছেন স্ক্রিনে।

মনোযোগের ওপর অদৃশ্য আঘাত

এই অভ্যাসের সবচেয়ে বড় প্রভাব পড়ে মনোযোগে। ক্রমাগত ছোট ছোট কনটেন্ট দেখার ফলে আমাদের মস্তিষ্ক দীর্ঘ সময় ধরে একটিমাত্র বিষয়ের ওপর ফোকাস রাখতে পারে না। ফলাফল –
* গভীরভাবে কোন কিছু পড়তে কষ্ট হয়।
* দীর্ঘ সময় একই বিষয়ে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
* সৃজনশীল চিন্তাও কমে যায়।

শরীর, মন ও সম্পর্ক–সবখানেই প্রভাব

ডিজিটাল স্ন্যাকিং শুধু মনোযোগেই প্রভাব ফেলে না:
* এটি ঘুমের ব্যাঘাত ঘটায়।
* মস্তিষ্ককে সবসময় সক্রিয় রাখে,
* চোখ ও ঘাড়ে চাপ তৈরি করে।
এমনকি সম্পর্কেও এর প্রভাব পড়ে। সামনে বসে থাকা মানুষটির চেয়ে ফোন বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফলে কমে যায় সর্ম্পকের গভীরতা ও আন্তরিকতা।
কখন বুঝবেন আপনি এই চক্রে ঘুরপাক খাচ্ছেন?

কিছু সাধারণ লক্ষণ

কাজের মাঝখানে অজান্তেই ফোন তুলে নেওয়া,

কোনো কারণ ছাড়াই স্ক্রল করা,

কথোপকথনের মাঝেও ফোন চেক করা,

ফোন কাছে না থাকলে অস্থিরতা অনুভব করা।

এসবই ডিজিটাল স্ন্যাকিংয়ের ইঙ্গিত।

সমাধান: অভ্যাস বদল, জীবন নয়

ফোন ছেড়ে দেওয়া নয়। বরং ব্যবহারের ধরন বদলানোই সবচেয়ে কার্যকর।
ছোট কিছু পরিবর্তনই পারে বড় পার্থক্য আনতে। যেমন–

* কাজের সময় ফোন অন্য ঘরে রাখুন,

* খাওয়ার সময় স্ক্রিন থেকে দূরে থাকুন,

* কারও সঙ্গে সময় কাটালে ফোন আড়ালে রাখুন।
এই ছোট অভ্যাসগুলই মস্তিষ্ককে নতুনভাবে অভ্যস্ত করে।

সকালটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ

ঘুম থেকে ওঠার পরের সময়টিকে বলা হয় “মেন্টাল ওপেনিং উইন্ডো”। এই সময় মস্তিষ্ক সবচেয়ে সংবেদনশীল।

এই সময় যদি আপনি স্ক্রল দিয়ে দিন শুরু করেন, তাহলে সেটিই হয়ে ওঠে দিনের প্রধান কাজ।

অন্যদিকে, যদি আপনি ব্যায়াম, হাটা দিয়ে দিন শুরু করেন তাহলে মন অনেক বেশি স্থির থাকে।

সহজ কিছু কৌশল

* অ্যাপের ব্যবহার কমিয়ে দিন

* ফোন গ্রেস্কেলে ব্যবহার করুন

* অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন

এই ছোট পরিবর্তনগুলো ডিজিটাল স্ন্যাকিং কমাতে কার্যকর ভূমিকা রাখে।
ডিজিটাল স্ন্যাকিং শুধু আমাদের সময়ই নষ্ট করে না। এটি ধীরে ধীরে আমাদের মনোযোগ, চিন্তার গভীরতা এবং বাস্তব জীবনের কর্মক্ষমতাও কমিয়ে দেয়।

সূত্র: দ্য নিউইর্ক টাইমস

ছবি: পেকজেলসডটকম

Read full story at source