আইইউবিতে আধুনিক মাশরুম চাষবিষয়ক কর্মশালা

· Prothom Alo

দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ২০ জন মাশরুমচাষি ও উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আধুনিক মাশরুম চাষ পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ কর্মশালা। গত সোমবার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) লাইফ সায়েন্সেস বিভাগ আয়োজিত কর্মশালায় নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন মাশরুমচাষিরা।

Visit newsbetsport.bond for more information.

পুষ্টিগুণ বাড়ানো থেকে শুরু করে প্রান্তিক পরিবারের আয়ের উৎস মাশরুম একটি সম্ভাবনাময় ফসল। কিন্তু এর প্রসারের পথে দুটি বড় বাধা রয়ে গেছে দীর্ঘদিন ধরে—ক্ষতিকর ছত্রাকের সংক্রমণ ও যথাযথ বিপণন।

ছত্রাকের সংক্রমণ মোকাবিলায় আইইউবির লাইফ সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক জীবুন্নাহার খন্দকার প্রায় তিন বছর গবেষণা করে একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন। এতে ক্ষতিকর ছত্রাকের বিস্তার রোধ করে উৎপাদন বাড়ানো সম্ভব এবং পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্যও এটি নিরাপদ।

কর্মশালার দুটি লক্ষ্য ছিল—নতুন পদ্ধতি বিষয়ে উদ্যোক্তাদের প্রশ্নের উত্তর দেওয়া ও তাঁদের মতামত নিয়ে এটিকে আরও উন্নত করা; পাশাপাশি টেকসই বিপণন পদ্ধতি সম্পর্কে তাঁদের বাস্তব ধারণা দেওয়া।

উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক।

২০ বছর ধরে মাশরুম চাষের সঙ্গে যুক্ত বগুড়ার প্রিয়জন মাশরুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জামাল উদ্দিন আহমেদ বলেন, মাশরুম চাষে উদ্যোক্তা ঝরে পড়ার হার ৯৯.৯ শতাংশ। একসময়ের কয়েক লাখ উদ্যোক্তার মধ্যে এখন মাত্র গুটিকয় উদ্যোক্তা মাশরুম চাষ চালিয়ে যাচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইউবির সহ–উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড, স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন কে আয়াজ রাব্বানী এবং লাইফ সায়েন্সেস বিভাগের প্রধান মাহমুদুল হাসান।

টেকসই বিপণন পদ্ধতি হিসেবে ই-কমার্সের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন আইইউবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ইকরামুল হাসান।

Read full story at source