অভিনয়ের পাশাপাশি দারুণ ফ্যাশনিস্তা তিনি, দেখুন অলিভিয়ার যত আকর্ষণ ছড়ানো লুক
· Prothom Alo

ছোট পর্দার পরিচিত মুখ অলিভিয়া মালাকার। নিজের অভিনয়দক্ষতায় তিনি টালিউড ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করেছেন। ছোটবেলা থেকেই নাচ ছিল তাঁর প্রথম ভালোবাসা। ক্লাস ফোর-ফাইভে পড়ার সময়ই নাচের সূত্রে পেয়েছিলেন অভিনয়ের প্রস্তাব। তবে ক্যামেরার সামনে আসার সিদ্ধান্ত নিতে অপেক্ষা করতে হয় উচ্চমাধ্যমিক পর্যন্ত। অভিনয়ের পাশাপাশি অলিভিয়া একজন দারুণ ফ্যাশনিস্তা। তাঁর স্টাইলিং ও লুক প্রায়ই নেট–দুনিয়ায় সাড়া ফেলে। চলুন, এই সুন্দরীর কিছু নির্বাচিত লুক দেখে আসি।
Visit playerbros.org for more information.
গাঢ় সবুজ রঙের সুতির কো-অর্ড সেটে ধরা দিয়েছেন তিনি, যার সঙ্গে আইভরি ডিপনেক ক্রপ টপ যোগ করেছে কনট্রাস্টের ছোঁয়া। লুকটি আরও আকর্ষণীয় করতে চুলে করেছেন কার্লি বান, কানে স্টেটমেন্ট দুল আর হাতে অক্সিডাইজড চুড়ি। সাদা ফ্লোরাল শাড়িতে মুক্তাসজ্জিত বর্ডারের সৌন্দর্য, সঙ্গে স্লিভলেস ব্লাউজ। তাঁর উপস্থিতিতে যেন ছড়িয়ে পড়েছে শুভ্রতার কোমল আবেদন।অলিভিয়া ধরা দিয়েছেন এক মোহময়ী লুকে। সোনালি ঝলমলে সিকুইন শাড়ির সঙ্গে ম্যাচিং স্লিভলেস হল্টার-নেক ব্লাউজ পরেছেন তিনি। এলোমেলো কোঁকড়ানো চুলের মেসি হাই-বান যোগ করেছে আলাদা আবেদন এই ছবিতে অলিভিয়া ‘বোল্ড’ লুকে ধরা দিয়েছেন। কালো রঙের হল্টার নেক ব্রালেট আর ম্যাচিং মিনি স্কার্টে তিনি যেন এক অনন্যসুন্দরী। গর্জিয়াস শাড়ির সঙ্গে তাঁর ডিপ ভি-নেক ব্লাউজ লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছেঅলিভিয়া ধরা দিয়েছেন কালো রঙের শিফন শাড়িতে, যেখানে বড় বড় রঙিন ফ্লোরাল প্রিন্ট লুকে এনেছে প্রাণবন্ততা।সঙ্গে নজর কাড়ছে লেস-আপ ডিটেইলযুক্ত ম্যাচিং ফুল-স্লিভ ব্লাউজ কালো-ম্যাজেন্টার কম্বিনেশনে নজর কেড়েছেন তিনি। শাড়ির সঙ্গে ব্লাউজের বদলে বেছে নিয়েছেন ব্ল্যাক প্রিন্টেড ক্রপ শার্ট, যা তাঁর লুকে এনেছে ফিউশনের ছোঁয়া।সবুজ রঙের হ্যান্ডলুম শাড়িতে সাদা ফ্লোরাল মোটিফের ছোঁয়া তাঁকে যেন প্রকৃতিরই এক অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে। এর সঙ্গে কালো হল্টার-নেক ব্লাউজ আবেদন যোগ করেছেকালো হাই-নেক ক্রপ টপ এবং ডেনিম শর্টসের সঙ্গে ব্ল্যাক বুট পুরো লুকে একটি ‘পাওয়ারফুল’ ভাইব যোগ করেছে। টিয়া সবুজ রঙের বাটিক প্রিন্ট শাড়িতে তিনি যেমন সতেজ, তেমনই অনন্য। সঙ্গে সাদা রিবড লং-স্লিভড টপ লুকটিতে এনেছে আধুনিক ফিউশনের ছোঁয়া। গলায় ভারী অক্সিডাইজড নেকলেস এবং খোলা সোজা চুল মিলিয়ে তাঁর এই স্টাইলিং হয়ে উঠেছে বেশ নজরকাড়া। ডার্ক ওয়াইন রঙের শাড়ির সঙ্গে ফ্লোরাল প্রিন্টের হলুদ স্লিভলেস ব্লাউজটি তাঁকে দারুণ মানিয়েছে। ছোট করে কাটা ঢেউখেলানো চুল, গলায় ফ্যাব্রিক নেকলেস এবং ম্যাচিং দুল মিলিয়ে তাঁর এই সাজে এসেছে নান্দনিক ও স্টাইলিশ ছোঁয়া।