মেট গালার গালিচা সবুজ বাগান কেন?

· Prothom Alo

ফ্যাশনের সবচেয়ে বড় মঞ্চ বলে কথা, নামীদামি তারকাদের উপস্থিতিতে প্রাণচঞ্চল এক মঞ্চ। সেখানে সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য প্রস্তুত থাকবে লাল গালিচা, এমনটাই তো হওয়ার কথা, তাই না? কিন্তু মেট গালা আবারও সবাইকে চমকে দিল তাদের আয়োজনে। এবারও দেখা মিলল না রেড কার্পেট বা লাল গালিচার। বরং এবারের আয়োজন সাজানো হয়েছিল সবুজ বাগানের আদলে।

সাধারণত বড় কোনো আয়োজনে অতিথিদের বরণ করার জন্য লাল গালিচাই বেছে নেওয়া হয়। কিন্তু মেট গালা তো আর যে–সে অনুষ্ঠান নয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের সিঁড়িতে তাই প্রতিবছরই থাকে নতুনত্ব।
গত বছর ছিল নীল গালিচায় ফুলেল নকশা করা, এর আগে কখনো সাদা, কখনো গোলাপি গালিচায় বরণ করা হয়েছে অতিথিদের। শেষ লাল গালিচা দেখা গিয়েছিল ২০১৫ সালে।

Visit betsport.cv for more information.

রেনেসাঁ যুগের আভিজাত্য, সঙ্গে তারকাদের জমকালো পোশাক—সব মিলিয়ে মেট গালার কার্পেট হয়ে উঠেছিল রূপকথার বাগান

এবারের আসরে লাল দূরে থাক, প্রথম দেখায় মনে হবে কোনো গালিচাই নেই। পাথুরে সিঁড়ি বেয়ে একে একে উঠে যাচ্ছেন তারকারা। মেট গালার গালিচা এবার তৈরি করা হয়েছে নর্দার্ন ইতালির বাগানের আদলে।

মেট গালায় কী পরলেন পুরুষ তারকারা

রেনেসাঁর সময়ে ইউরোপে অভিজাত বাগানবাড়িতে এমন বাগান দেখা যেত। দুই পাশে বাগানের মধ্য দিয়ে পাথরের সিঁড়ি ভেঙে প্রবেশ করতে হতো বাসায়। তেমনই ছোঁয়া ছিল এবারের গালিচায়।

তিন বছর ধরে মেট গালার গালিচা তৈরি করছে ভারতীয় কোম্পানি ‘নেত’

শুধু গালিচা নয়, পুরো মঞ্চ সাজানো হয়েছিল এমনভাবে, প্রথম দেখায় মনে হবে যেন ভ্যান গঘের পেইন্টিংয়ে ঢুকে পড়লাম না তো? এবারের মেট গালার থিম ‘ফ্যাশন ইজ আর্ট’-এর সঙ্গে বেশ ভালোভাবেই মানানসই হয়েছে পুরো আয়োজন।

ম্যাডোনা, করণ জোহর থেকে বিয়ন্সে, মেট গালায় আলো ছড়ালেন কারা

তিন বছর ধরে মেট গালার গালিচা তৈরি করছে ভারতীয় কোম্পানি ‘নেত’। ‘ভোগ ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে তারা বলে, ‘কোম্পানি হিসেবে আমাদের সব সময়ই লক্ষ্য থাকে যতটা পরিবেশবান্ধবভাবে কার্পেটগুলো তৈরি করা যায়। যে কারণে আমাদের রং করার জন্য ব্যবহার করা সব পানি আমরা পুনরায় ব্যবহার করি। প্রথমে যখন শুরু করেছিলাম, তখন আমরা ভাবতেও পারিনি এত সুন্দর আসবে কার্পেটের লুক।’

বাগানের আদলে কার্পেট তৈরির চিন্তা এসেছে রাউল আভিয়ার কাছ থেকে

বাগানের আদলে কার্পেট তৈরির চিন্তা এসেছে রাউল আভিয়ার কাছ থেকে। মেক্সিকান এই ডিজাইনার ২০০৭ সাল থেকে নিয়মিত মেট গালার সেট ডিজাইন করে আসছেন। এবারের কার্পেট তৈরিতে তাঁকে সাহায্য করেছেন হলিউডের পরিচালক বাজ লেহম্যান ও সেট ডিজাইনার ডেরেক ম্যাকলেন। পুরো জাদুঘরে রোমান্টিক আবহ আনতে ব্যবহার করেছেন কৃত্রিম গাছ, পুরো কার্পেটে রং করা হয়েছে হাতে। পাথরের ফাঁকে ফাঁকে যে সবুজ গাছ জন্মাতে দেখা যাচ্ছে, তার সবই হাতে রং করা। প্রতিটি ঘাস এবং লতাপাতাকে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যাতে মনে হয় তা সময়ের সঙ্গে সঙ্গেই বেড়ে উঠছে।
রেনেসাঁ যুগের আভিজাত্য, সঙ্গে তারকাদের জমকালো পোশাক—সব মিলিয়ে মেট গালার কার্পেট হয়ে উঠেছিল রূপকথার বাগান।

মেট গালায় ভারতীয়দের মধ্যে ইশা আম্বানির পোশাকটিই কি বেশি দামী?

Read full story at source