বৃষ্টির মরদেহ ৯ মে ঢাকায় পৌঁছাবে

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ৯ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

Visit tr-sport.click for more information.

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ৪ মে নিহত আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়।

ফ্লোরিডায় নিহত লিমনের মরদেহ দেশে

বৃষ্টি ও লিমন ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে এলাকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। আর লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি শিক্ষার্থী ছিলেন।

বৃষ্টি ও লিমন হত্যাকাণ্ডে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ বছর বয়সী এই মার্কিন তরুণ ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার প্রাক্তন শিক্ষার্থী।

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস থেকে বলা হয়েছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ মে রাত ৮ টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে (ইকে ০২২০) করে বৃষ্টির মরদেহ পাঠানো হবে। দুবাইয়ে বিরতি ও ফ্লাইট (ইকে ০৫৮২) পরিবর্তনের পর ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে।

অবশেষে নাহিদা বৃষ্টির মরদেহও শনাক্ত, হত্যাকাণ্ডের নতুন আরও কী তথ্য জানাল পুলিশ

মরদেহ দেশে পাঠানোর আগে আজ স্থানীয় সময় বেলা দুইটায় টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

বৃষ্টির মরদেহ দেশে পৌঁছানোর বিষয়টি তত্ত্বাবধান করছে মায়ামির বাংলাদেশ কনস্যুলেট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক্রমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি, অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড

Read full story at source