পার্সোনাল মেট গালা লুক দিয়ে চমকে দিলেন মনামী
· Prothom Alo

মেট গালা শেষ হলেও রিভিউ চলছেই এর অদুভুতুড়ে আর নজরকাড়া সব সাজপোশাক নিয়ে। এর মাঝেই নতুন ছবিতে মনামী ঘোষের লুকেও যেন দেখা গেল সেই আমেজ। মিলেনিয়াল হলেও মনামী ঘোষের মাঝে জেনজি ভাইব স্পষ্ট। নতুন ছবিগুলোকে তাঁর পার্সোনাল মেট গালা লুক না বলে পারা যায় না।
পোর্সেলিনের পুতুলের মতো লাগছে এই মিনিড্রেসে মনামী ঘোষকে। সঙ্গে পরেছেন সাদা পয়েন্টেড পাম্পস স্ট্র্যাপলেস ড্রেসে শিশুদের আঁকা ছবির সমারোহ স্ট্রাকচার্ড ড্রেসটি আসলেই ইন্টেরেস্টিং এমনই নজরকাড়া লুকে এক অ্যাওয়ার্ডস ফাংশনে দেখা দেন তিনি গ্লসি ফিনিশের মেকওভারে নজর কাড়ছে পুতুল চোখের আমেজ আনতে ছাড়াছাড়া মাসকারা আর হলুদ আইশ্যাডো টেনে বাঁধা চুলে রঙিন পেন্সিল আকৃতির কাঠের কাঁটা গোঁজা। করসেট বডিসের ফিটিং খুবই চমৎকারহাতে কাগজের নৌকার আকৃতির হলুদ ব্যাগ মনামীর এই সাজপোশাককে আসলেই পার্সোনাল মেট গালা লুক বলতে হয়।ছবি: ইন্সটাগ্রাম
Visit syntagm.co.za for more information.