রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

· Prothom Alo

কিউবার সাবেক প্রেসিডেন্ট ও ফিদেল কাস্ত্রোর ভাই রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার রাতে মার্কিন বিচার বিভাগের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তবে রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ঠিক কবে অভিযোগ গঠন করা হবে, তা নিশ্চিত হওয়া যায়নি। কারণ, এ পদক্ষেপে গ্রহণে একজন গ্র্যান্ড জুরির অনুমোদন প্রয়োজন হবে।

Visit betsport24.es for more information.

কিউবার ৯৪ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে উড়োজাহাজ ভূপাতিত করার একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত অভিযোগ আনা হতে পারে। মার্কিন বিচার বিভাগের ওই কর্মকর্তা তেমনটাই আভাস দিয়েছেন।

এর আগে সংবাদমাধ্যম সিবিএস বলেছিল, কিউবায় ১৯৯৬ সালে মানবিক সহায়তা সংস্থা ব্রাদারস টু দ্য রেসকিউ পরিচালিত একটি উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনা মামলাটির মূল বিষয়।

ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নির কার্যালয় কিউবার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য ফৌজদারি অভিযোগ খতিয়ে দেখার কাজ তদারক করছে।

Read full story at source